চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় গাইতে আসছে পাকিস্তানের ‘জাল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ন ২৫, আগস্ট ২০২৪
বিনোদন
A A

১৪ বছর পর ঢাকার কনসার্টে গাইতে আসছে পাকিস্তানের ব্যান্ড ‘জাল’। ২০১০ সালে প্রথমবার ঢাকায় এসেছিল এই গানের দলটি।

ঢাকায় গাইতে আসার বিষয়টি নিশ্চিত করেছেন জাল ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট গহর মমতাজ। গেল শুক্রবার (২৩ আগস্ট) ফেসবুকে একটি কনসার্টের ছবি শেয়ার করে গহর লেখেন, ‘হ্যালো বাংলাদেশ। শিগগির দেখা হচ্ছে।’

জানা যায়, আগামী ২৭ সেপ্টেম্বর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামের কনসার্টে গাইবে ব্যান্ড জাল। কনসার্টটি আয়োজন করছে অ্যাসেন বাজ, গেট সেট রক ও জিরকোনিয়াম।

গেট সেট রকের ওয়েব সাইট থেকে জানা যায়, কনসার্টের দিন বিকেল ৫টায় খোলা হবে কনসার্টের গেট। আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়।

ইতোমধ্যে গেট সেট রকের ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০ টাকা। তবে জাল ব্যান্ড ছাড়া অন্য পারফর্মারদের নাম ঘোষণা করেনি আয়োজকেরা।

২০০২ সালে পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম ও গহর মমতাজের উদ্যোগে তৈরী হয় ব্যান্ড ‘জাল’। যদিও পরের বছরেই দল ছাড়েন আতিফ। একই বছরে যোগ দেন ওমর নাদিম ও সালমান অ্যালবার্ট। ২০০৪ সালে প্রকাশ পায় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আদাত’। এই অ্যালবামের ‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যা’ গানগুলো দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কনসার্টগানজালপাকিস্তানব্যান্ডলিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা একটি বৈশ্বিক সংকটের মধ্যে আছি: ববি হাজ্জাজ

এপ্রিল ৩, ২০২৬

ময়মনসিংহে হামে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

এপ্রিল ৩, ২০২৬

স্থিতিশীল কাঁচাবাজার, তবে কমেনি সোনালি মুরগীর দাম

এপ্রিল ৩, ২০২৬

চলচ্চিত্র দিবসে এফডিসি গিয়ে কেন ‘বিব্রত’ হলেন ওমর সানী?

এপ্রিল ৩, ২০২৬

ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না: চীন

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT