চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় গাইবে পাকিস্তানের ‘জাল’, সঙ্গে অর্থহীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ন ০৭, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

প্রায় এক যুগ পর ঢাকার কনসার্টে গাইতে আসছে পাকিস্তানের ব্যান্ড ‘জাল’। ২০১২ সালে শেষবার ঢাকায় এসেছিল এই গানের দলটি। ঢাকায় গাইতে আসার বিষয়টি গেল মাসেই নিশ্চিত করেছেন জাল ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট গহর মমতাজ। দিয়েছিলেন ভিডিও বার্তা।

আগামী ২৭ সেপ্টেম্বর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় হবে সেই কনসার্ট। ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামের কনসার্টটি আয়োজন করছে অ্যাসেন বাজ, গেট সেট রক ও জিরকোনিয়াম।

শনিবার আয়োজকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পাকিস্তানি জাল ব্যান্ডের সাথে কনসার্টে পারফর্ম করতে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড অর্থহীন। এ কনসার্টের মাধ্যমে দীর্ঘদিন পর স্টেজে ফিরছে দলটি।

দীর্ঘদিন ধরে অসুস্থ অর্থহীনের বেসিস্ট ও ভোকাল সাইদুস সালেহীন খালেদ সুমন। তিনি বেজবাবা সুমন নামেই শ্রোতাদের কাছে পরিচিত। তার অসুস্থার কারণে নিয়মিত কনসার্ট করতে দেখা যাচ্ছে না দলটিকে। এক বছর পর ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্ট দিয়ে বিরতি কাটিয়ে মঞ্চে ফিরছে অর্থহীন ও বেজবাবা।

বিজ্ঞপ্তিতে আয়োজকরা আরো জানান, ২৭ সেপ্টেম্বর জাল ব্যান্ডটি তাদের প্রথম প্রকাশিত অ্যালবাম ‘আদাত’ এর ২০ বছর পূর্তি উদযাপন করবে। ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বর প্রকাশ পায় ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘আদাত’। এই অ্যালবামের ‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যায়’ গানগুলো দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।

জালের সাথে একই মঞ্চে অর্থহীন-এর পারফর্ম নিয়ে অ্যাসেনের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের একটি জনপ্রিয় ব্যান্ড অর্থহীন। দীর্ঘদিন ধরে দলটি কনসার্টে নিয়মিত ছিলো না। এক বছর পর ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্ট দিয়ে মঞ্চে ফিরছে অর্থহীন ও বেজবাবা। জালের সঙ্গে অর্থহীনকে পেয়ে আমরা অনেক খুশি। আশাকরি দর্শকরাও তাদের পছনের ব্যান্ডের গান শুনে খুশি হবেন।’

Reneta

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে গেট সেট রকে কনসার্টের অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩০৫০ টাকা।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থহীনকনসার্টজাললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা একটি বৈশ্বিক সংকটের মধ্যে আছি: ববি হাজ্জাজ

এপ্রিল ৩, ২০২৬

ময়মনসিংহে হামে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

এপ্রিল ৩, ২০২৬

স্থিতিশীল কাঁচাবাজার, তবে কমেনি সোনালি মুরগীর দাম

এপ্রিল ৩, ২০২৬

চলচ্চিত্র দিবসে এফডিসি গিয়ে কেন ‘বিব্রত’ হলেন ওমর সানী?

এপ্রিল ৩, ২০২৬

ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না: চীন

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT