চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ডময় অভিষেকে ১৭১ রানে থামলেন জয়সওয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০০ অপরাহ্ন ১৪, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট অভিষেকে চমক দেখিয়েছেন ভারতের যশস্বী জয়সওয়াল। হাঁকিয়েছেন সেঞ্চুরি। প্রথমদিনে ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে গুটিয়ে দেয়ার পর ব্যাটে নেমে দ্বিতীয় দিনে সেঞ্চুরির দেখা পান ২১ বর্ষী ওপেনার। ভারতের হয়ে অভিষেক টেস্টে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডও গড়েছেন। তৃতীয় দিনে তার রেকর্ডময় ইনিংস থেমেছে ১৭১ রানে।

অভিষেক টেস্টে ৩৮৭ বল খেলেছেন জয়সওয়াল। এর আগে ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে মোহাম্মদ আজহারউদ্দিন ৩২২ বল খেলে ১১০ রান করেছিলেন। যা ভারতের হয়ে অভিষেক টেস্টে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড ছিল। ৩৯ বছর পর সেই রেকর্ড ভেঙেছেন জয়সওয়াল।

পাশাপাশি রোহিত শর্মাকে সঙ্গী করে সর্বোচ্চ রানের ওপেনিং জুটি গড়েছেন জয়সওয়াল। ভেঙেছেন ১৯৭৯ সালে করা এশিয়ার বাইরে ভারতের সর্বোচ্চ ২১৩ রানের জুটির রেকর্ডও। দুই ওপেনার মিলে করেছেন ২২৯ রান।

টেস্ট ইতিহাসের ১১৫তম ব্যাটার হিসেবে অভিষেকে শতক তুলে নেন জয়সওয়াল। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি ১৭তম। তবে বিদেশের মাটিতে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা ভারতীয়দের মধ্যে পঞ্চম ক্রিকেটার তিনি। আর ভারতীয় ওপেনারদের মধ্যে তৃতীয়।

ডমিনিকার উইন্ডসর পার্কে ২ উইকেটে ৩১২ রানে দ্বিতীয় দিন শেষ করে ভারত। তৃতীয় দিন শুরু করেন জয়সওয়াল ও বিরাট কোহলি। অভিষেক রাঙিয়ে দলীয় ৩৫০ রানে ফেরেন জয়সওয়াল। আলঝারি জোসেফের বলে ক্যাচ হন উইকেটরক্ষের হাতে। ৩৮৭ বল খেলে ১৬টি চার ও একটি ছক্কা হাঁকিয়ে করেন ১৭১ রান।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে আগে ব্যাটে নেমে অশ্বিনের ঘূর্ণিতে প্রথমদিনে ১৫০ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। জবাবে নেমে তৃতীয় দিনে প্রথম ইনিংসেই বড় সংগ্রহের পথে ছুটছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৪০৫ রান। ৬০ বলে ২২ রান করে ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা। তাকে সঙ্গ দিচ্ছেন ঈশান কিষাণ।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজকোহলিজয়সওয়ালভারতভারত- ওয়েস্ট ইন্ডিজ টেস্টরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নির্বাচনে এখন পর্যন্ত বড় ধরনের ঝুঁকি নেই বলছে বাংলাদেশ সেনাবাহিনী

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সারা দেশে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT