চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুরো বিশ্বে ক্রিকেট ছড়িয়ে’ দিতে চান আইসিসির নতুন সভাপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ন ২৯, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ভারতের জয় শাহ। নির্বাচিত হওয়ার পর ৩৫ বর্ষী জয় শাহ জানিয়েছেন, তার প্রথম কাজ হবে ক্রিকেটকে আরও বেশি করে গোটা বিশ্বে ছড়িয়ে দেয়া।

জয় শাহ বলেছেন, ‘আমি আইসিসি’র সদস্য দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করে ক্রিকেটকে গোটা বিশ্বে ছড়িয়ে দেয়ার চেষ্টা করব। এখন অনেকগুলো ফরম্যাটে ক্রিকেট খেলা হয়। সেখানে ভারসাম্য বজায় রাখাটা জরুরি। আমি আরও বেশি করে প্রযুক্তি ব্যবহারকে উৎসাহ দিতে চাই। আমরা চাই, ক্রিকেটকে সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় খেলা হিসাবে সামনে নিয়ে আসতে।’

‘আমরা নতুন চিন্তাভাবনাকে, নতুন প্রযুক্তিগত উদ্ভাবনকে সঙ্গে নিয়ে চলতে চাই, যাতে সারাবিশ্বে ক্রিকেট জনপ্রিয় হয়ে উঠতে পারে। ২০২৮-এর অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আমি আশাবাদী।’

জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও ভারতের সংবাদমাধ্যম জানাচ্ছে, আইসিসি’তে বর্তমানে ১৬ জন সদস্য আছে। মনোনয়নপত্র পেশ করার সময় ১৫টি দেশ জয় শাহকে সমর্থন করে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সেসময় ‘নীরব দর্শক’ ছিল।

বিসিসিআই সচিব হিসেবে জয় শাহ কোনো বেতন পেতেন না। কারণ বিসিসিআইয়ের সচিব, সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ পদ হল সম্মানিক। এই পদে কোনো বেতন পাওয়া যায় না। তবে তারা ভাতা পান, কাজে গেলে থাকা-খাওয়ার পুরো খরচ বোর্ড দেয়।

বিসিসিআই সচিব আন্তর্জাতিক বৈঠকে গেলে দিনে এক হাজার ডলার পান। দেশের ভিতরে বোর্ডের বৈঠকে যোগ দিতে গেলে বিজনেস ক্লাসের টিকিট ও দিনে ৪০ হাজার টাকা ও লাক্সারি হোটেলে থাকার খরচ পান। বোর্ডের অন্য কাজে গেলে ৩০ হাজার টাকা পান।

Reneta

আইসিসির পদে যারা থাকেন, তারাও কোনো বেতন পান না। তবে তারাও ভাতা ও অন্য খরচ পান। তবে সেই ভাতার পরিমাণ কত, তা আইসিসি জানায়নি। বর্তমানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআইয়ের সচিব জয় শাহ আগামী ১ ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন।

সূত্র: ডয়েচে ভেলে

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিজয় শাহপাকিস্তানপিসিবিবিসিসিআইভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা

মার্চ ২৮, ২০২৬

জ্বালানি মজুত রোধে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

মার্চ ২৮, ২০২৬

নিহত ইরানি শিশুদের স্মরণে স্কুল ব্যাগ হাতে ফুটবলররা

মার্চ ২৮, ২০২৬
পেট্রোল পাম্প

তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে: তথ্য মন্ত্রণালয়

মার্চ ২৮, ২০২৬

টানা সাত দফা দাম কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT