চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদনের তারিখ ঘোষণা

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
১০:৪৩ অপরাহ্ন ০১, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা। এর আগে, ১৪ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে আবেদন করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। 

আজ সোমবার ১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

আলী রেজা বলেন, ভর্তি পরীক্ষার তারিখ ২২ থেকে ২৯ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের ২২, ২৫, ২৭, ২৮ ও ২৯ তারিখে ভিন্ন ভিন্ন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে।

এবার জাবিতে গত বছরের মতো সাতটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ও ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির জন্য ‘এ’ ইউনিট, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের জন্য ‘বি’ ইউনিট, কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট নিয়ে ‘সি’ ইউনিট, জীববিজ্ঞান অনুষদের জন্য ‘ডি’ ইউনিট, বিজনেস স্টাডিস অনুষদ নিয়ে ‘ই’ ইউনিটে পরীক্ষা হবে। আর ইন্টস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) আলাদা ইউনিট এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সঙ্গে চারুকলা বিভাগ নিয়ে আলাদা ইউনিটে (সি১) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এগুলোর মধ্যে এ, বি, সি ইউনিটের আবেদন ফি ৯’শ টাকা, সি১ ও আইবিএ-জেইউ ইউনিটের জন্য ৬০০ টাকা এবং ই ইউনিটের জন্য ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন সৈয়দ আলী রেজা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ভর্তি পরীক্ষাভর্তি পরীক্ষার আবেদনস্নাতক
শেয়ারTweetPin

সর্বশেষ

তিন দিনেই ৩০০ কোটির গণ্ডি পার!

মার্চ ২২, ২০২৬

পিএসএল ছেড়ে আইপিএল, কঠোর ব্যবস্থার পথে পিসিবি

মার্চ ২২, ২০২৬

দর্শকশূন্য মাঠে গড়াবে পিএসএল

মার্চ ২২, ২০২৬

জামালপুরে সেতু ভেঙে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন, তদন্ত কমিটি গঠন

মার্চ ২২, ২০২৬

দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT