চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা বাতিল না করায় জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
৩:৪৩ অপরাহ্ন ০৪, জুলাই ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

আপিল বিভাগ কর্তৃক সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল আদেশের রায় বাতিল না হওয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

আজ ৪ জুলাই বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রায় দেড় হাজার শিক্ষার্থী একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন। এসময়, শিক্ষার্থীরা প্রায় আধা ঘণ্টা ধরে মহাসড়কে বেঞ্চ, টুল ফেলে অবরোধ করে রাখে। অবরোধের কারণে জাবির প্রধান ফটক থেকে সাভার বাসস্ট্যান্ড এলাকা এবং ডেইরি গেইট থেকে নবীনগর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তবে অবরোধ চলাকালে শিক্ষার্থীরা রোগীবাহী এম্বুলেন্সকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন।

এসময়, কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক জাবির বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমরা বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছি। অনতিবিলম্বে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ ইসলাম মেঘ বলেন, আপিল বিভাগ আজকে কোটা পুনর্বহালের রায় বহাল রেখেছে, সেটার প্রতিবাদেই আজকে আমাদের মহাসড়ক অবরোধ কর্মসূচী। যেহেতু আদালত এখনও শুনানি দেয়নি, সেটার ওপর আশা রাখছি। জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা এখনও অনির্দিষ্টকালের জন্য কর্মসূচিতে যাই নি। তবে আজকের এই কর্মসূচি থেকে বলতে চাই, যদি এই কোটা প্রথা বাতিল না করা হয়, তাহলে কঠোর কর্মসূচির মাধ্যমে সারাদেশ অচল করে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর বলেন, শিক্ষার্থীদের অবরোধের খবর শুনে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনায় তাদের কাছে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানাই। তার প্রেক্ষিতে শিক্ষার্থীরা আধাঘন্টা পর অবরোধ তুলে নেয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোটা প্রথাজাবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভ, উগ্র ডানপন্থার বিরুদ্ধে ঐতিহাসিক মিছিল

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লোহিত সাগরে হুথি হুমকি, বৈশ্বিক অর্থনীতিতে নতুন ধাক্কার আশঙ্কা

মার্চ ২৯, ২০২৬
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনের কার্যালয়ে তারেক রহমান

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনের কার্যালয়ে তারেক রহমান

মার্চ ২৯, ২০২৬
বিএমইউতে ড্রাগ মনিটরিং পরিষেবা চালু নিয়ে সেমিনার

বিএমইউতে ড্রাগ মনিটরিং পরিষেবা চালু নিয়ে সেমিনার

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, লাখো মানুষের সমাগম

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT