চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাধী নয় এমন আ. লীগ নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব: ফয়জুল করিম

সাঈদ পান্থসাঈদ পান্থ
৫:৫৪ অপরাহ্ন ২১, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A
ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আওয়ামী লীগের যারা কোনো অপরাধে জড়িত নন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারেরই দায়িত্ব-এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। একই সঙ্গে, কেউ আসামি না হলেও যাকে-তাকে আসামি বানিয়ে পুলিশি হয়রানির অভিযোগ তুলে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান তিনি।

বুধবার ২১ জানুয়ারি, বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বরিশাল সদর ৫ ও ৬ আসন থেকে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ফয়জুল করিম।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল তাকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করায় তিনি কৃতজ্ঞ। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের সঙ্গে জোটগতভাবে নয়, এককভাবেই নির্বাচনী মাঠে থাকবে বলে জানান তিনি।

এ সময় ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের এই শীর্ষ নেতা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগইসলামী আন্দোলন বাংলাদেশজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬নিরাপত্তানেতাকর্মীমুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমসিনিয়র নায়েবে আমীর
শেয়ারTweetPin1

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT