চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানা গেল বাংলাদেশসহ মধ্যপ্রাচ্যে কখন শুরু হচ্ছে রমজান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ন ০১, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, ধর্ম ও জীবন, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এবং বাংলাদেশসহ পাকিস্তান, ইরান, মরক্কো, মৌরিতানিয়া এবং আফ্রিকার কয়েকটি দেশে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) শুরু হতে পারে রমজান।

সংবাদমাধ্যম খিলজি টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ, পাকিস্তান, ইরান, মরক্কো, মৌরিতানিয়া এবং আফ্রিকার কয়েকটি অ-আরব ইসলামি দেশে শাবানের ২৯তম দিন হিসেবে বুধবার ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা হবে। আবহাওয়া ও স্থানীয় মানদণ্ডের ওপর নির্ভর করে এসব দেশে রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি বা শুক্রবার ২০ ফেব্রুয়ারি। এমনটাই জানিয়েছেন জ্যোতির্বিদরা।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত চাঁদ দেখার মানদণ্ড ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আরব ও ইসলামি বিশ্বের কোনো অঞ্চল থেকেই রমজানের নতুন চাঁদ দেখা যাবে না।

আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার (আইএসি)-এর পরিচালক প্রকৌশলী মুহাম্মদ শওকত ওদেহ বলেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) খালি চোখে, টেলিস্কোপে কিংবা আধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করেও আরব ও ইসলামি বিশ্বের কোনো অঞ্চল থেকে চাঁদ দেখা যাওয়া অসম্ভব।

চাঁদ দেখার ওপর নির্ভরশীল দেশগুলোতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) শাবান মাসের ৩০তম ও শেষ দিন পূর্ণ হবে। ফলে সংযুক্ত আরব আমিরাতসহ অধিকাংশ দেশে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Reneta

প্রকৌশলী ওদেহ জানান, মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব ইসলামি বিশ্বে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। মধ্যাঞ্চলে সূর্যের সঙ্গে একই সময়ে এবং পশ্চিমাঞ্চলে সূর্যাস্তের মাত্র কয়েক মিনিট পর চাঁদ অস্ত যাবে। এই অল্প সময় চাঁদের সংযোগ (কনজাংশন) থেকে দৃশ্যমান হিলাল হওয়ার জন্য যথেষ্ট নয়।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে সূর্যাস্তের এক মিনিট আগে চাঁদের নিচের প্রান্ত অস্ত যাবে। রিয়াদে সূর্যাস্তের ৪২ সেকেন্ড আগে এবং সৌদি আরবের তাবুকে যেখানে ওই মাসে চাঁদের অবস্থান সবচেয়ে দীর্ঘ হবে সূর্যাস্তের ঠিক সময়েই চাঁদ অস্ত যাবে। তখন চাঁদের বয়স হবে মাত্র ১ ঘণ্টা ৪৯ মিনিট এবং সূর্যের সঙ্গে কৌণিক দূরত্ব হবে মাত্র ১ ডিগ্রি।

কায়রোতে সূর্যাস্তের দুই মিনিট পর এবং আলজেরিয়ায় ৬ মিনিট পর চাঁদ অস্ত গেলেও, এসব স্থানেও চাঁদ দেখা যাবে না বলে নিশ্চিত করেছেন জ্যোতির্বিদরা।

মঙ্গলবার বিকালে দক্ষিণ আফ্রিকা ও অ্যান্টার্কটিকার কিছু অংশে বলয়াকার সূর্যগ্রহণ ঘটবে, যা এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে সূর্যাস্তের সময়ের সঙ্গে মিলবে। এটি দৃশ্যমান সংযোগের স্পষ্ট প্রমাণ অর্থাৎ ওই সময়ে বা তার পর কয়েক ঘণ্টা চাঁদ হিলাল হিসেবে দেখা যাওয়ার কোনো সুযোগ নেই।

বৈজ্ঞানিক ও প্রত্যক্ষ প্রমাণের ভিত্তিতে প্রকৌশলী ওদেহ মঙ্গলবার সম্ভাব্য যেকোনো ভুল চাঁদ দেখার দাবির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, এমন দাবি উঠলে তা প্রমাণ করবে যে কেউ কেউ আকাশে অনুপস্থিত চাঁদকে ভুলবশত দেখেছেন বলে মনে করতে পারেন।

আইএসি-এর পোস্ট অনুযায়ী, অনেক ফকিহ ও জ্যোতির্বিদ মনে করেন, যেসব অঞ্চলে সূর্যাস্তের আগে বা সঙ্গে সঙ্গে চাঁদ অস্ত যায়, সেখানে সূর্যাস্তের পর চাঁদ খোঁজার প্রয়োজন নেই; কারণ ওই সময়ে চাঁদ আকাশেই থাকে না। বৈজ্ঞানিক হিসাবেই এটি আগাম নিশ্চিত করা যায়।

সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ অধিকাংশ আরব দেশে শাবানের ৩০ দিন পূর্ণ হবে বুধবার ১৮ ফেব্রুয়ারি। ফলে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হওয়ার সম্ভাবনাই বেশি। তবে বাংলাদেশসহ কিছু দেশে চাঁদ দেখা সাপেক্ষে রমজান ১৯ অথবা ২০ ফেব্রুয়ারি শুরু হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরব আমিরাতবাংলাদেশরমজানরোজা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের

মার্চ ২৭, ২০২৬
ছবি: প্রতীকী

স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মার্চ ২৭, ২০২৬

মোস্তাফিজের থেকে শেখার অনেককিছু আছে: হারিস রউফ

মার্চ ২৭, ২০২৬

১৮ মাসের লুটপাটে দক্ষিণ সিটির রাজকোষ প্রায় শুন্য: ডিএসসিসি প্রশাসক

মার্চ ২৭, ২০২৬

ইরানের পক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে হুতির যুদ্ধ করার ঘোষণা

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT