ইরানের উপরে ইসরায়েলের হামলার বৈধতা নিয়ে প্রশ্নের মুখে পড়েন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। জবাবে হারজগ বলেন, ইরান পৃথিবীর সব প্রান্ত থেকে ইসরায়েলের ওপর হামলা করার চেষ্টা করেছে।
বিবিসি রেডিও ফোরের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ফলাফলেই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ভর করছে। আমরা একটি ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছি, যেখানে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এই অভিযানের সাফল্যের ওপর নির্ভর করছে।
তিনি ইরানকে ‘শয়তানের সাম্রাজ্য’ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, ওরা আমাদেরকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ‘আমাদের কাছে প্রচুর প্রমাণ রয়েছে, যা আমরা অবশ্যই আমাদের ব্রিটিশ মিত্র এবং অন্যান্য সকল মিত্রদের সঙ্গে শেয়ার করছি। আমরা নিশ্চিত করতে চাই যে, অত্র অঞ্চলে যাতে প্রকৃত পরিবর্তন আসে।’







