চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েল লেবাননে ‘যুদ্ধবিরতি’ মানবে না: নেতানিয়াহু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ন ০৮, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি স্বাগত জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করেছেন, এই চুক্তি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার চার ঘণ্টা পর নেতানিয়াহুর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়। পাকিস্তানি মধ্যস্থতাকারীরা দাবি করেছিলেন যে, যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও কার্যকর হবে। তবে ইসরায়েল তা নাকচ করে দিয়েছে।

নেতানিয়াহুর কার্যালয় ইংরেজিতে দেওয়া এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত দুই সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখার সিদ্ধান্তকে তারা সমর্থন করে, তবে এর শর্ত হলো ইরান অবিলম্বে হরমুজ প্রণালি খুলবে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও অঞ্চলের অন্যান্য দেশগুলোর ওপর সব ধরনের হামলা বন্ধ করবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান যেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তার আরব প্রতিবেশী এবং বিশ্বজুড়ে পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসবাদী হুমকি সৃষ্টি না করে, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাও ইসরায়েল সমর্থন করে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় উল্লেখ করেছে, আসন্ন আলোচনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বিষয়ে ইসরায়েলকে আশ্বস্ত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬ইসরায়েলনেতানিয়াহুযুদ্ধবিরতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান যুদ্ধে পিছু হটার পর ট্রাম্পকে উপহাস করছেন মার্কিন জনপ্রতিনিধিরা

এপ্রিল ৮, ২০২৬

এই যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের ‘বিজয়’: হোয়াইট হাউস

এপ্রিল ৮, ২০২৬

ইরান যুদ্ধের উত্তাপে টালমাটাল বৈশ্বিক জ্বালানি বাজার

এপ্রিল ৮, ২০২৬

জ্বালানি নির্ভরতা ছাড়াই ২শ’ টাকায় সেচ সুবিধা পাচ্ছে জিকে সেচ প্রকল্পের আওতাভুক্ত কৃষক

এপ্রিল ৮, ২০২৬

‘মামলায় ১২ হাজার কোটি লেনদেন’ দাবিতে ফেসবুকে পোস্টদাতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT