চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি বিষয়ে ‘নেতিবাচক বার্তা’ দিল কাতার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ন ১৩, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ইসরায়েল ও হামাসের মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির কাছাকাছি নেই ইসরায়েল ও হামাস। একইসঙ্গে দেশটি পরিস্থিতি ‘খুবই জটিল’ বলে সতর্ক করেছে।

রমজান শুরুর আগে একটি যুদ্ধবিরতি ও জিম্মি মুুক্তি নিয়ে চুক্তির লক্ষ্যে গত কয়েকসপ্তাহ ধরে চেষ্টা চালিয়ে আসছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর। সোমবার থেকে রমজান শুরু হয়েছে। কিন্তু বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতির কোন সম্ভাবনা এখনও দেখা যায়নি।

এ প্রেক্ষিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি মঙ্গলবার (১২ মার্চ) এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা চুক্তির কাছাকাছি নেই। এর অর্থ আমরা উভয়পক্ষকে এমন কোন একটা বিন্দুতে মিলিত হতে দেখছি না যাতে চুক্তি বাস্তবায়নের জন্যে বর্তমানের মতপার্থক্য দূর করা সম্ভব হয়।

তবে একটি চুক্তিতে পৌঁছাতে সবপক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তবে তিনি এ জন্যে নির্দিষ্ট সময়সীমার কথা বলা সম্ভব নয় বলে জানালেন। এছাড়া যুদ্ধ স্থলঅংশে খুবই জটিল অবস্থায় আছে বলেও সতর্ক করলেন তিনি।

গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ওইদিনই ইসরায়েল পাল্টা হামলা শুরু করে এবং তা অব্যাহত রয়েছে।

গত পাঁচ মাসের অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩১ হাজার ১১২ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েল-হামাসকাতারখুবই জটিলজিম্মি মুুক্তিযুদ্ধবিরতি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবা রাহুলের মুখাগ্নি করলো ১৩ বছরের সহজ

মার্চ ৩১, ২০২৬

ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে যাদের নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে দারুল উলুম মুরারিয়া মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষ শুরু

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য ইরানে কোনো সেনা পাঠাবে না: কিয়ার স্টারমার

মার্চ ৩০, ২০২৬

২ কোটি রুপি জরিমানা গুনছেন পাকিস্তানি ক্রিকেটার

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT