ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও অভ্যন্তরীণ বাসিজ মিলিশিয়ার কমান্ডার গোলাম রেজা সোলেইমানি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইল। তবে, এনিয়ে ইরান কোনো মন্তব্য করেনি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর পর থেকে নানাভাবে মিত্রদেশগুলোকে যুদ্ধে যুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিতে সেনা পাঠাতে সাউথ কোরিয়ার প্রতি ট্রাম্প আহবান জানালে সিউলে এর প্রতিবাদে বিক্ষোভ হয়। যুক্তরাজ্য, জার্মানি, গ্রিসসহ ইউরোপিয় ইউনিয়নের কোন দেশ যুদ্ধে না জড়ানোর পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছে।








