চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ন ১৭, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, সোমবার রাতে এক হামলায় লারিজানি নিহত হয়েছেন।

মঙ্গলবার ১৭ মার্চ বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল কাৎজ দাবি করেছেন, লারিজানির পাশাপাশি আধাসামরিক বাহিনী বাসিজের কমান্ডার সোলাইমানিকেও সোমবার রাতে হত্যা করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে কাৎজ বলেন, চিফ অব স্টাফের কাছে থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব লারিজানি এবং বাসিজের প্রধান সোলাইমানিকে গত রাতে হত্যা করা হয়েছে।

ইসরায়েলের দাবির বিষয়ে এএফপির প্রতিবেদনে ইরানি কর্তৃপক্ষের কোনো বক্তব্য উল্লেখ করা হয়নি। লারিজানির এক্স পোস্টের বরাত দিয়ে মঙ্গলবার সকাল ১০টা ৫৪ মিনিটে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। এতে বলা হয়েছে, লারিজানি ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

ট্রাম্প দাবি করেছিলেন, ইরানজুড়ে লাখ লাখ মানুষের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী সমাবেশের ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা। এর জবাবে এক্স পোস্টে লারিজানি লিখেন, ‘এপস্টেইন দ্বীপের অবশিষ্টাংশদের বিরুদ্ধে ইরানি জনগণের ঐতিহাসিক বিজয় অতি নিকটে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলি লারিজানিইরান যুদ্ধ ২০২৬ইরানের নিরাপত্তাইসরায়েলডোনাল্ড ট্রাম্পহত্যার দাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানী ও আশপাশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

মার্চ ১৯, ২০২৬

কুষ্টিয়ায় আধুনিক প্রযুক্তি ও কোকো পিটে চারা উৎপাদন

মার্চ ১৯, ২০২৬

প্রকৃতি রক্ষায় ধর্মীয় নির্দেশনা মানার তাগিদ, হুমকিতে জীববৈচিত্র্য

মার্চ ১৯, ২০২৬

বাদ জোহর জানাজা শেষে রাজশাহীতে হবে শামস সুমনের দাফন

মার্চ ১৯, ২০২৬

গোল করেও সান্তোসকে জেতাতে পারলেন না নেইমার

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT