গাজায় চারদিনের যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তিতে অনুমোদন দিয়েছে ইসরাইল। দেশটির পার্লামেন্টে দীর্ঘ আলোচনার পর এ সিদ্ধান্তে পৌঁছে নেতানিয়াহু সরকার। তবে চুক্তি হলেও যুদ্ধ বন্ধ হবে না বলে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। অবরুদ্ধ গাজায় ৭ই অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৪ হাজার ১শ’ জনে দাঁড়িয়েছে। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৫ হাজার ৮শ’ জনেরও বেশি শিশু।







