ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ইরানও পাল্টা হামলা চালাচ্ছে ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন স্থাপনায়। তেলের ডিপোতে হামলায় বিষাক্ত হয়ে উঠেছে তেহরানের পরিবেশ। সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছেন এক বাংলাদেশীসহ ২ জন। যুদ্ধে প্রাণ হারিয়েছে ৮ মার্কিন সৈন্য। এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে। ইরানের সবকিছুই ধ্বংস করা হয়েছে বলেও উল্লেখ করেন ট্রাম্প।







