চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাওয়াল’ নিয়ে বিতর্ক, ইহুদি গণহত্যা নিয়ে তাচ্ছিল্যের অভিযোগ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ন ২৯, জুলাই ২০২৩
বিনোদন
A A

চলতি মাসেই আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ছবি ‘বাওয়াল’। মুক্তির আগে থেকেই বিতর্কে ছিল বরুণ-জাহ্নবী অভিনীত এই ছবি। ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটে যাওয়া হলোকস্টের সঙ্গে এক যুগলের সম্পর্কের টানাপড়েনের তুলনা করেছেন পরিচালক, এই বিষয়টিকে ঘিরেই সকল বিতর্ক। এবার ভারতের ইসরায়েলের রাষ্ট্রদূতও ক্ষোভ প্রকাশ করেছেন এই ছবি নিয়ে।

উত্তর প্রদেশের প্রেক্ষাপটে সাজানো স্বামী-স্ত্রীর সম্পর্কের গল্পের সঙ্গে এই ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে জুড়ে দিয়েছেন পরিচালক। আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়েছে ছবিটিকে নিয়ে। অভিযোগ, হিটলারের অমানবিকতা ও বীভৎসতা নিয়ে তাচ্ছিল্য করা হয়েছে ছবিতে।

সাইমন ওয়েসেনথাল সেন্টার নামে একটি ইহুদি মানবাধিকার সংস্থা ছবিটি ওটিটি থেকে সরানোর দাবি তুলেছে আগেই। এবার এই বিতর্কে মুখ খুললেন ইসরায়েলের রাষ্ট্রদূত। টুইটারে তিনি লিখেছেন, ‘ হলোকাস্টের বীভৎসতাকে কম গুরুত্ব দিয়ে দেখানোটা সকলকেই বিচলিত করেছে। আমি অনুরোধ করবো যারা হলোকাস্টের বীভৎস রূপ সম্পর্কে জানেন না, তারা দয়া করে জেনে নিন’।

‘বাওয়াল’ এর কনসেনট্রেশন ক্যাম্পের গ্যাস চেম্বারে ঘটা গণহত্যার সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্কের তুলনা করে ছবির এক দৃশ্যে জাহ্নবীকে বলতে শোনা যায়- ‘সব সম্পর্কই এক সময় অসউইজের মতো পরিস্থিতির মধ্যে দিয়ে যায়’।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর বীভৎসতার এক নাম অউসইজ কনসেনট্রেশন ক্যাম্পের। পোল্যান্ডে গড়ে তোলা এই ক্যাম্পে লাখ লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে আটকে, জীবন্ত পুড়িয়ে বা গুলি করে হত্যা করে হিটলারের বাহিনী। এরপর লাশগুলো থেকে চুল, দাঁত, কাপড় আলাদা করে পোড়ানো হতো সেই ক্যাম্পের ভিতরে। তাদের ওপর চলত নানারকম পরীক্ষা-নীরিক্ষা। জানা যায়, প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছিল এই ক্যাম্পে।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহ্নবীদ্বিতীয় বিশ্বযুদ্ধনীতেশ তিওয়ারিবরুণ
শেয়ারTweetPin

সর্বশেষ

তুরস্কের কাছে বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দর নারী চাইলেন উগান্ডার সেনাপ্রধান

এপ্রিল ১২, ২০২৬

মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

এপ্রিল ১২, ২০২৬

রঙ্গমঞ্চে হুমায়ূন আহমেদের সাইকোথ্রিলার জিন কাফিল

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাদকবিরোধী অভিযানে মাদক কারবারির মৃত্যু

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT