বিনোদন

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ রাজশাহী বিভাগের বাছাই পর্ব শুক্রবার

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ লোগো, বাংলার শিক্ষার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ লোগো, বাংলার শিক্ষার প্রতীক, যা বাংলাভাষার শিক্ষার্থীদের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্মকে আরও বেশী উদ্বুদ্ধ করতে ৬ষ্ঠ বারের মতো শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। শুক্রবার (২৫ অক্টোবর) রাজশাহী বিভাগের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।

শহরের পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ ৬ষ্ঠ বর্ষের বর্ষের রাজশাহী বিভাগের প্রায় ১৬ হাজার প্রতিযোগীর বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। সেখানে শিক্ষার্থী, অভিভাবক সহ আরো উপস্থিত থাকবেন ঢাকা ও রাজশাহী বিভাগের বিচারক মন্ডলী।

পর্যায়ক্রমে দেশের সকল বিভাগে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এর মধ্যে বরিশাল বিভাগের অডিশন কার্যক্রম শেষ হয়েছে।

ইস্পাহানির উদ্যোগে আয়োজিত প্রতিবারের মত প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে।

সেরা বাংলাবিদ পাবেন ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় সেরা বাংলাবিদ পাবেন যথাক্রমে ৫ ও ৩ লক্ষ টাকার মেধাবৃত্তি। বাকি ১০ জন পাবেন একটি করে ল্যাপটপ ও ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলার জন্য বই ও আলমারি।

এই অনুষ্ঠানের সম্প্রচার সহযোগী চ্যানেল আই, জ্ঞান ও তথ্য সহযোগি বাংলা একাডেমি ও পৃষ্ঠপোষকতায় ইস্পাহানি মির্জাপুর।

বিষয়:ইস্পাহানি বাংলাবিদচ্যানেল আইবাংলাবিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…