প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় এখন দিন গুনছে বলিউডের তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ভারতীয় গণমাধ্যমের খবর, এই নভেম্বরেই দম্পতির ঘরে নতুন অতিথি আসতে পারে।
এদিকে নতুন সিনেমার জন্যও প্রস্তুতি নিয়েছেন অভিনেতা ভিকি কৌশল। এরাই মাঝে জীবনযাত্রায় বড় পরিবর্তন আনতে যাচ্ছেন এই অভিনেতা।
সম্প্রতি জানা গেছে, সম্পূর্ণভাবে মদ ও মাংস ত্যাগ করেছেন। তবে বিষয়টি সন্তানের আগমনের সঙ্গে সম্পর্কিত নয়। মূলত অমর কৌশিক পরিচালিত নতুন ছবি ‘মহাভারত’-এ ভিকি অভিনয় করছেন পরশুরামের চরিত্রে। চরিত্রটির জন্য শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করছেন অভিনেতা।
পরিচালক অমর কৌশিক জানিয়েছেন, চরিত্রের জন্য প্রয়োজনীয় শৃঙ্খলা ও পরিবর্তনের অংশ হিসেবেই ভিকি নিরামিষাশী হয়েছেন। এমনকি পরিচালক নিজেও ছবির জন্য নিজের জীবনযাত্রায় কিছু বদল এনেছেন।
এর আগে বলিউড তারকা রণবীর কাপুর ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয়ের আগে খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছিলেন। এবার সেই ধারাতেই হাঁটলেন ভিকি কৌশল।- টাইমস অব ইন্ডিয়া








