চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু থেকে আইপিএল খেলতে পারবেন না সাকিব-লিটন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ন ২৩, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আয়ারল‌্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে বৃহস্পতিবার। তিন ম‌্যাচের টি-টুয়েন্টি সিরিজ শেষ হবে ৩১ মার্চ। এরপর মোস্তাফিজুর রহমান আইপিএল খেলতে চলে যাবেন। কিন্তু সাকিব আল হাসান ও লিটন দাসকে খেলতে হবে টেস্ট সিরিজ। যা শুরু হবে ৪ এপ্রিল থেকে।

মিরপুরে টেস্ট শেষ হলেই তারা ভারতের বিমান ধরতে পারবেন। তিনজনকেই আবার দলের সঙ্গে যোগ দিতে হবে আয়ারল‌্যান্ড সফরের জন‌্য। ফিরতি সিরিজটি হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। ৯, ১২ ও ১৪ মে ম‌্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বিসিবি থেকে বিসিসিআইকে পাঠানো ইমেইলে জানানো হয়েছে, ‘আইপিএলে আয়ারল্যান্ড সিরিজে নির্বাচিত খেলোয়াড়রা ৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত উন্মুক্ত থাকবে।’ ফলে সাকিব ও লিটন তিন সপ্তাহের জন‌্য অনাপত্তিপত্র পাচ্ছেন। টেস্টে না থাকায় মোস্তাফিজ পাবেন সপ্তাহখানেক বেশি।

ই-মেইলে পাঠানো বিসিবির সিদ্ধান্তই চূড়ান্ত বলে নিশ্চিত করেছেন নাজমুল হাসান পাপন। বোর্ড সভাপতি সিলেটে সংবামাধ্যমের সঙ্গে এ ব্যাপারে বোর্ডের ভাবনার কথা জানান।

‘আইপিএলে যখন ওদের নিলামে ডাকা হয় তার আগে আমাদের কাছে জানতে চেয়েছে ওরা কখন অ‌্যাভেইলেভেল। আমরা ওদেরকে দিয়ে দিয়েছি। ওইটা জেনেই আইপিএলে ওদেরকে নিলামে নিয়েছে। সিম্পল। এরপর আর কোনো কিছুর পরিবর্তন হলে আমরাই বলবো আপনাদেরকে। ওখান থেকে পরিবর্তন হওয়ার মতো আমাদের মধ‌্যে কিছু আসেনি। কাজেই আমাদের যেটা ছিল তাই আছে।’

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএলআইরিশতামিমতাসকিনপাপনলিটনলিড স্পোর্টসসাকিবহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

”ব্যালট পেপার বাক্সে ফেলার বিষয়ে প্রচারণা নেই”

ফেব্রুয়ারি ৫, ২০২৬

গার্দিওলা চলে গেলে কোম্পানিকেই চায় সিটি

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো ঝুঁকি দেখছে না সেনাবাহিনী: ডিএমও

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনী ছুটিতেও মেট্রোরেল চলবে, ভোটের দিন থাকবে বাড়তি ট্রেন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT