স্বপ্নের মতো দিন কাটল বাংলাদেশের পেসারদের। প্রতিপক্ষের ১০ উইকেট শিকারে ভাগ বসাতে পারলেন না কোন স্পিনার। আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা প্রথম ঘটাল বাংলাদেশ। পেস আক্রমণে উত্থানের নতুন ইতিহাস রচিত হল সিলেটে।
সিরিজ নির্ধারণী ম্যাচে হাসান মাহমুদের ফাইফার, তাসকিন আহমেদ তিনটি ও ইবাদত হোসেন দুটি উইকেট দখল করে আয়ারল্যান্ডকে ১০১ রানে গুঁড়িয়ে দিয়েছেন।
সাকিব আল হাসান, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজদের দর্শক বানিয়ে পেস-ত্রয়ী মেতেছিলেন উইকেট শিকারের নেশায়।
আগে পেস বোলিংয়ে ৯ উইকেট ছিল ৪ বার, সবকটিই টেস্টে। ওয়ানডেতে আগে সর্বোচ্চ ৮ উইকেট দখল করেছেন টাইগার পেসাররা মিলে, এমন হয়েছে ১২ বার। পেসারদের দশ উইকেট শিকার সব ফরম্যাটে এটিই প্রথম বাংলাদেশের।

