জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে চিঠি পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
সোমবার(২ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়।
চিঠিতে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার ঘটনাকে ঘৃণ্য ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে নিন্দা জানিয়েছেন।
চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য জাতিসংঘ সনদে উল্লিখিত বিধি অনুযায়ী দায়িত্ব পালন করতে জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদকে গভীরভাবে আহ্বান জানাচ্ছে ইরান।
ইরান চায়, ওই নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকারের পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করার জন্য জাতিসংঘ অবিলম্বে, দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নিক।







