চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানকে বিশ্বকাপে ‘স্বাগত’ জানিয়ে ‘নিরাপত্তার’ জন্য বর্জন করা উচিত বললেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ন ১৩, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের প্রতিবাদে বিশ্বকাপে খেলবে না ইরান। অবশ্য এবারের বিশ্বকাপে খেলার জন্য দেশটিকে স্বাগত জানিয়েছেন আয়োজক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি এটাও জানিয়ে দিয়েছেন, তার দেশে ইরানীদের জীবনের নিরাপত্তা নেই।

বুধবার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে বিশ্বকাপে না খেলার বিষয় নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে আয়োজন হতে চলা ফিফা বিশ্বকাপ নিয়ে প্রথমবার মুখ খুলেছে ইরান সরকার। ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘এই দুর্নীতিগ্রস্ত সরকার (মার্কিন যুক্তরাষ্ট্র) আমাদের নেতাকে হত্যা করেছে। তাই কোন অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারি না। আমাদের শিশুরা নিরাপদ নয় এবং মৌলিকভাবে, অংশগ্রহণের জন্য এমন কোন শর্ত নেই।’

জবাবে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘ইরানের জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত জানাচ্ছি। তবে আমি সত্যিই মনে করি না তাদের এখানে থাকা উপযুক্ত হবে, তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করে। বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করার জন্য ধন্যবাদ।’

তারপর ইরান জাতীয় দলের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের পোস্টের প্রতিক্রিয়ায় লেখা হয়েছে, ‘বিশ্বকাপ একটি ঐতিহাসিক এবং আন্তর্জাতিক ইভেন্ট এবং এর নিয়ন্ত্রক সংস্থা হল ফিফা, কোন একক দেশ নয়। দলের শক্তি এবং আমাদের সাহসী সন্তানদের দ্বারা অর্জিত ধারাবাহিকতায়, এই বড় টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জনকারী প্রথম দলগুলোর মধ্যে একটি ইরান।’

‘নিশ্চিতভাবেই কেউ ইরানের জাতীয় দলকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না। একমাত্র একটি দেশকে বাদ দেয়া যেতে পারে, যারা আয়োজক, কিন্তু এই বিশ্বব্যাপী ইভেন্টের দলগুলোকে নিরাপত্তা প্রদানের ক্ষমতা রাখে না।’

এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ট্রাম্প তাকে আশ্বস্ত করেছেন ইরান প্রতিযোগিতায় ‘স্বাগত’ থাকবে। তবে যুক্তরাষ্ট্র ইরানকে নিরাপত্তা দিতে পারবে না এমন ইঙ্গিতও দিয়ে রেখেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরানইরান যুদ্ধ ২০২৬ডোনাল্ড ট্রাম্পফিফা বিশ্বকাপ-২০২৬মার্কিন যুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সংখ্যালঘুর ওপর হামলার অভিযোগে উদ্বেগ প্রকাশ ভারতীয় পার্লামেন্টের

মার্চ ১৩, ২০২৬

সিরিজ জয়ে চোখ রেখে পাকিস্তানকে ব্যাটে পাঠিয়েছে বাংলাদেশ

মার্চ ১৩, ২০২৬

চঞ্চল–মোশাররফের বড় পর্দায় ফেরা!

মার্চ ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জে সাংবাদিককে পিটিয়ে আহত করেছে ছাত্রদল নেতাকর্মীরা

মার্চ ১৩, ২০২৬

সরাসরি মিরপুর: বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT