চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধ্বংস করা মার্কিন বিমানের ‘নতুন তথ্য’ প্রকাশ করল ইরান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ন ০৭, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরানের ইসফাহান প্রদেশে কথিতভাবে ভূপাতিত একটি মার্কিন সামরিক বিমানের বিষয়ে নতুন তথ্য প্রকাশ করেছে দেশটির আইন-প্রয়োগকারী বাহিনী (ফরাজা)।

আজ (৭ এপ্রিল) মঙ্গলবার প্রকাশিত এক ভিডিওতে দক্ষিণ ইসফাহান অঞ্চলে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ, সরঞ্জাম এবং পাইলটের রেখে যাওয়া নথির দৃশ্য তুলে ধরা হয়। ফরাজা দাবি করেছে, গত ৫ এপ্রিল তাদের বিশেষ ইউনিটের সদস্যদের গুলিতে যুক্তরাষ্ট্রের একটি সি-১৩০ সহায়ক বিমান ধ্বংস করা হয়।

সংস্থাটির ভাষ্য অনুযায়ী, এটি ছিল আমেরিকার একটি বিমান, যা ইরানের আকাশসীমায় কার্যক্রম চালাচ্ছিল। স্থানীয় সূত্রও জানিয়েছে, ইসফাহানের দক্ষিণাঞ্চলে বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়। প্রকাশিত ভিডিওতে পাইলটের কিছু ব্যক্তিগত নথি ও সরঞ্জাম দেখানো হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, বিমানটির পাইলট একজন নারী ছিলেন। তবে এসব তথ্যের স্বাধীন বা আন্তর্জাতিকভাবে যাচাই এখনও পাওয়া যায়নি।

ফরাজা আরও বলেছে, এই অভিযান তাদের বিশেষ বাহিনীর প্রস্তুতি ও শত্রু হুমকি মোকাবেলার সক্ষমতার প্রমাণ বহন করে। একই সঙ্গে প্রকাশিত নতুন ছবি ও তথ্য ঘটনাটি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা দেবে বলেও তারা উল্লেখ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬ফরাজা
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

এপ্রিল ৯, ২০২৬
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ পাশে জিপিও লিংক রোডের উভয় পাশের ফুটপাতে বড় ধরনের উচ্ছেদ অভিযান শুরু ডিএসসিসির। ছবি : সংগৃহীত

বায়তুল মোকাররমের আশেপাশে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান

এপ্রিল ৯, ২০২৬

সিমিওনের জন্য কঠিন হলেও হেরে ক্ষুব্ধ ফ্লিক

এপ্রিল ৯, ২০২৬

দিল্লিতে বিজেপি নেতাদের সাথে হুমায়ুন কবিরের সৌজন্য সাক্ষাৎ

এপ্রিল ৯, ২০২৬

মধ্যরাতে শিরীন শারমিনকে আটক ও আদালতে বিশৃঙ্খলায় আসকের উদ্বেগ

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT