চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ২ শিশু নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৩ পূর্বাহ্ন ১৭, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তানের বেলুচি গোষ্ঠী জইশ আল আদলের ২টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ২ জন শিশু নিহত এবং ৩ জন আহত হয়েছেন। বিনা উসকানিতে আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় ক্ষোভ জানাতে ইরানের শীর্ষ কূটনীতিককে তলব করেছে পাকিস্তান সরকার।

বিবিসি জানিয়েছে, গতকাল (১৬ জানুয়ারি) মঙ্গলবার রাতে পাকিস্তানের বেলুচিস্তানের বেলুচি গোষ্ঠী জইশ আল আদলের ২টি ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে এবং এতে ২ জন শিশু নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই হামলার ঘটনাকে বিধিবহির্ভূত বলে তীব্র ক্ষোভ প্রকাশ করে ইসলামাবাদে নিযুক্ত ইরানের শীর্ষ কূটনীতিককে তলব করেছে পাকিস্তান সরকার।

তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ইরানের কোন বক্তব্য জানা যায়নি। এই নিয়ে গত কয়েক দিনে তৃতীয় কোন দেশে হামলা চালাল ইরান। এর আগে ইরাক ও সিরিয়ায় হামলা চালিয়েছে দেশটি।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সঙ্গে ইরানের প্রায় এক হাজার কিলোমিটারের সীমান্ত আছে। ইরান এবং পাকিস্তানের যেকোন ১টি দেশে ঘাঁটি তৈরি করে জঙ্গিরা অন্য ভূখণ্ডে হামলা চালায়। তবে এসব ঘটনায় দুই পক্ষের সরকারি বাহিনীগুলোর জড়িত হওয়ার ঘটনা বিরল।

Jui  Banner Campaign
ট্যাগ: ইরানক্ষেপণাস্ত্র হামলাপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT