চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৩ অপরাহ্ন ০১, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

বিবিসি জানিয়েছে, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। হামলার সাথে সাথে প্রতিরক্ষা সাইরেন বেজে উঠলে আইডিএফ ইসরায়েলিদেরকে সুরক্ষিত স্থানে যাওয়া এবং সতর্ক থাকার আহ্বান জানায়।

লেবাননে ইসরায়েলের বোমা হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এর বদলা নেওয়ার ঘোষণা দিয়েছিল তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলের দিকে ডজন খানেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তাহলে তার জবাব দেয়া হবে।

একটি ভিডিও বার্তায় আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জনগণকে তাদের আশেপাশে সবচেয়ে নিরাপদ স্থানে পৌঁছাতে এবং পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে বলেছেন। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি কার্যকর বলেও জানান তিনি। তিনি আরও জানান, আইডিএফ ইসরায়েলের বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত।

জানা গেছে, দেশটির রাজধানী তেল আবিবে হামলা করা হয়েছে। সেখানে পুলিশের মুখপাত্র ইউনিটের মতে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। জেরুজালেমে বিবিসির সাংবাদিক জানিয়েছেন, তিনি অন্তত দুটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার কথা শুনেছেন। ইসরায়েলজুড়ে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হচ্ছে এবং বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইরানইসরায়েলক্ষেপণাস্ত্র হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে শিক্ষা: উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা, বাস্তবতার পরীক্ষা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ফাইনালে বিধ্বংসী ১৭৫ রানে সূর্যবংশীর তিন রেকর্ড

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে কৃষি ও সুনীল অর্থনীতি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT