চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের হামলার কড়া জবাব দিচ্ছে ইরান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৩ পূর্বাহ্ন ১৭, জুন ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

তেল আবিব ও হাইফা শহরকে লক্ষ্য করে সোমবার (১৬ জুন) রাতে আবারও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইসরায়েলের ক্ষেপনাস্ত্র হামলার পর আবারও সম্প্রচারে ফিরেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ক্ষেপনাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে। ইসরায়েলের হামলার জবাবে তেল আবিব ও হাইফায় ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রাতে ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ শোনা গেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলার কিছুক্ষণ পরই আবার সম্প্রচারে ফেরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। ইসরায়েলি হামলায় ইরানে বেশ কয়েকজন নিহত হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে হামলার পরপরই ইসরায়েলে আরেক দফা ক্ষেপনাস্ত্র হামলা চালায় ইরান। তেল আবিব এবং হাইফায় ওই হামলা চালানো হয়েছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, রাতে ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ শোনা গেছে।

Reneta

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, ইরানের ছোঁড়া ক্ষেপনাস্ত্রগুলোর বেশির ভাগ আকাশেই ধ্বংস করা হয়েছে। দু’টি ক্ষেপনাস্ত্র ফাঁকা স্থানে পড়েছে।

ইরান দাবি করেছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম হ্যাক করে তাদের ক্ষেপনাস্ত্র গুলো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইরানের ধারাবাহিক জবাবের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যা করলেই সংঘাত শেষ হবে।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধের বিস্তৃতি চায়না, তবে ইসরায়েলের হামলার জবাব দেয়া হবে।

ইসরায়েল এবং ইরানের সংঘাত নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন জি-সেভেন ভুক্ত দেশের নেতারা। কানাডায় জি-সেভেনের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ইউরোপীয় ইউনিয়নের নেতারা বলেছেন, নিজেকে রক্ষা করার অধিকার ইসরায়েলের রয়েছে।

অন্যদিকে, জাপান কঠোর ভাষায় ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরানইসরাইল-ইরান সংঘাতইসরায়েলসংঘাতহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

মার্চ ২৮, ২০২৬

রাশিয়ার তেলে নিষেধাজ্ঞা শিথিল নিয়ে প্রশ্নের মুখে ট্রাম্প

মার্চ ২৮, ২০২৬
FILE PHOTO: Ukrainian President Volodymyr Zelenskiy looks on during a visit to a military training area to find out about the training of Ukrainian soldiers on the “Patriot” anti-aircraft missile system, at an undisclosed location, in Germany, June 11, 2024.   Jens Buttner/Pool via REUTERS/File Photo

ইউক্রেনের অস্ত্র সহায়তা মধ্যপ্রাচ্যে সরানোর ভাবনা পেন্টাগনের

মার্চ ২৮, ২০২৬

১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

মার্চ ২৮, ২০২৬

হানিফ সংকেতের নামে ছড়ানো মন্তব্যটি ভুয়া

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT