চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৮

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ন ৩০, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানের সংবেদনশীল স্থাপনার অবস্থান এবং ঊর্ধ্বতন সামরিক ব্যক্তিদের সম্পর্কে তথ্য মোসাদের কাছে পাঠানোর অভিযোগে উত্তর-পূর্ব ইরান থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দখলদাররা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে এবং শীর্ষ সামরিক কমান্ডারদের পাশাপাশি বেসামরিক নাগরিকদের হত্যা করে।

আইআরজিসি আরও জানিয়েছে, সন্দেহভাজনরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মোসাদের কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ পেয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে রকেট লঞ্চার, বোমা, বিস্ফোরক এবং বুবি ট্র্যাপ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

এর আগে, চলতি মাসের শুরুতে ইরানের বিচার বিভাগ জানিয়েছে, মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাম্প্রতিক মাসগুলোতে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরানি কতৃপক্ষ। গ্রেপ্তারকৃতদের কেউ কোন ধরনের ক্ষমা পাবে না। তাদের বিচার সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে।

প্রসঙ্গত, গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শেষ হওয়ার পর থেকেই ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ড কার্যকর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে কমপক্ষে আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুপ্তচরবৃত্তিবিপ্লবী গার্ড বাহিনীমোসাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় যাচ্ছে ইসরায়েল

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুর-৩ আসনে বিএনপি প্রার্থী রুবেলের বড় ব্যবধানে জয়

এপ্রিল ৯, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও জটিল আকার ধারণ করছে

এপ্রিল ৯, ২০২৬

যুদ্ধ বিরতির কোন ইতিবাচক প্রভাব পড়েনি তেলের বাজারে

এপ্রিল ৯, ২০২৬

ডিজিটাল সিকিউরিটি আইনের সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT