মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির মধ্যেই ইরানে বিক্ষোভকারীদের দমনপীড়ন নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হয়েছে। বৈঠকে সরকারবিরোধী বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার অভিযোগ করে ইরান। জাতিসংঘে ইরানের উপ-প্রতিনিধি বলেছেন, ইরান সংঘাত চায় না, তবে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। আর বিক্ষোভ দমনে ইরান সরকারের দমনপীড়নের সমালোচনা করেছেন মার্কিন প্রতিনিধি। আন্দোলনে অংশ নিয়ে গ্রেপ্তার ৮শ’ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি।






