চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব বাদ আইপিএল নিলামে, আছেন বাংলাদেশের ৭ জন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ন ০৯, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামে নাম তুলতে ১,৩৫৫ নিবন্ধিত খেলোয়াড়ের মধ্য মধ্যে ৩৫০ জনকে বাছাই করে সংক্ষিপ্ত তালিকা দিয়েছে বিসিসিআই। ১৬ ডিসেম্বর নিলামে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার। প্রাথমিক তালিকায় থাকলেও বাদ পড়ে গেছেন টাইগারদের আরেক তারকা সাকিব আল হাসান।

বিসিসিআই ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে নিশ্চিত করেছে নিলামের সময়সূচি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সময় বিকাল ৩টায় নিলাম অনুষ্ঠিত হবে।

নিলামে জায়গা পাওয়া বাংলাদেশি ক্রিকেটার হলেন- মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম।

সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরি (২ কোটি) রুপিতে আছেন মোস্তাফিজ। একমাত্র বাংলাদেশি যিনি এ ক্যাটাগরিতে। গত মৌসুমে তিনি খেলেছে দিল্লি ক্যাপিটালস জার্সিতে। মিনি নিলামে ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্য রিশাদের। একই ক্যাটাগরিতে আছেন বাকি ৫ জনও।

সংক্ষিপ্ত তালিকার ৩৫০ ক্রিকেটারের মধ্যে ২৪০ জন ভারতীয়, ১১০ জন বিদেশি। ৭৭ জন খেলোয়াড়ের স্লট ফাঁকা আছে নিলামে দল পেতে, যার মধ্যে বিদেশি ৩১ জন।

ক্রিকেটার কিনতে সবচেয়ে বেশি অর্থ হাতে আছে কলকাতা নাইট রাইডার্সের। ৬৪ কোটি ৩০ লাখ রুপি। তারা ৬ বিদেশিসহ ১৩ জন কিনতে পারবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএলতানজিম সাকিবদুবাইনিলামমোস্তাফিজরিশাদলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কানাডার প্রতিনিধি

কানাডায় অপরাধ ও দুর্নীতির অভিযোগে ৭ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ছাড়া কোনো প্রস্তুতি বাকি নেই: ইসি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক ক্ষতি এড়াতে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নবম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের টিয়ারগ্যাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: চ্যানেল আই

গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই 

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT