চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবলের ক্লাব বিশ্বকাপের মতো ক্রিকেটেও ‘ফ্র্যাঞ্চাইজি বিশ্বকাপ’ পরিকল্পনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ন ০৬, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রায় এক যুগ পর আবারও ক্লাব ক্রিকেটের বিশ্ব আসর ফেরানোর আলোচনা শুরু হয়েছে। বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ নামে নতুন রূপে ফিরতে পারে এই আসর। এমনই জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম প্রভাবশালী বোর্ড ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড।

ক্রিকেটের এই ভাবনা অবশ্য নতুন নয়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের আদলে একসময় হতো চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি, যেটিকে ক্লাব ক্রিকেটের বিশ্বকাপ হিসেবে বিবেচনা করা হতো।

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ‘টি-টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজির ব্যাপক বিস্তারের প্রেক্ষিতে এটি একটি যৌক্তিক পরবর্তী ধাপ। পুরুষ এবং নারী উভয় বিভাগের জন্যই একটি বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ এখন সময়ের দাবি।’

তবে এমন এক নতুন টুর্নামেন্টের জন্য আইসিসি সূচিতে জায়গা খুঁজে পাওয়াই বড় চ্যালেঞ্জ হবে। এছাড়া ভারতের আইপিএল এবং ডব্লিউপিএল ফ্র্যাঞ্চাইজিদেরও এতে সক্রিয় অংশগ্রহণ জরুরি। কারণ আইপিএল-এর ১০ দলের মধ্যে ৮ দল এবং ডব্লিউপিএল-এর ৫ দলের মধ্যে ৪টির মালিকই ইতোমধ্যে বিশ্বজুড়ে বিভিন্ন লিগে বিনিয়োগ করেছে।

আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল এ বিষয়ে গত মাসে বলেন, ‘যদি এটা ক্রিকেটকে বিশ্বমঞ্চে নতুন মূল্য দিতে পারে, তাহলে অবশ্যই আমরা তা বিবেচনা করতে পারি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরুণ ধুমলআইপিএলইংল্যান্ডভারতরিচার্ড গুল্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা তিন হারে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

এপ্রিল ৭, ২০২৬

ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র যত বিমান হারাল

এপ্রিল ৭, ২০২৬

আইসিইউ সংকটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল: মাসে ৯১ শিশুর মৃত্যু

এপ্রিল ৭, ২০২৬

ট্রাম্পের নির্ধারিত সময়সীমার আগে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা

এপ্রিল ৭, ২০২৬

আজীবন সম্মাননা স্বামীর হাতে তুলে দিয়ে যা বললেন কনকচাঁপা

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT