চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন রাবাদা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ন ০৫, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

গত জানুয়ারিতে এসএ টুয়েন্টিতে এমআই কেপ টাউনের হয়ে খেলার সময় ডোপ টেস্টে পজিটিভ হন কাগিসো রাবাদা। আর এই কারণেই আইপিএল থেকে আচমকাই ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজ দেশ সাউথ আফ্রিকায় চলে যান তিনি। প্রোটিয়া পেসারকে প্রথমে তিন মাসের নিষেধাজ্ঞা দিলেও তা কমিয়ে এক মাসে আনা হয়েছে। ফলে শাস্তি পূর্ণ হওয়ায় আর খেলতে বাধা নেই ২৯ বর্ষী পেসারের।

সাউথ আফ্রিকান ইনস্টিটিউট ফর ড্রাগ ফ্রি স্পোর্টস (এসএআইডিএস) এক বিবৃতিতে রাবাদার নিষেধাজ্ঞা থেকে অব্যাহতির কথা জানিয়েছে। সংস্থাটি বলেছে, ‘গত ২১ জানুয়ারি এমআই কেপ টাউন ও ডারবান সুপার জায়ান্টসের মধ্যকার ম্যাচের পর ডোপ টেস্টে ব্যর্থ হন রাবাদা। ১ এপ্রিল যখন তিনি আইপিএল গুজরাট টাইটান্সে খেলতে ভারত ছিলেন তখন তাকে ফলাফলের বিষয়টি জানানো হয়। এর পরপরই ব্যক্তিগত কারণ দেখিয়ে সাউথ আফ্রিকায় ফিরে এসেছেন।’

এসএআইডিএস বলেছে, ‘সাউথ আফ্রিকায় ফিরে রাবাদা মাদকের অপব্যবহার রোধ করার জন্য একটি শিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তিনি দ্রুতই মাঠে ফিরতে পারেন। বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গুজরাটের ম্যাচে খেলতে তার আর কোনো বাধা নেই।’

সংস্থাটি বলেছে, ‘রাবাদার শাস্তি কমানোর বিষয়টি বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সির (ডব্লিওএডিএ) সাথে সঙ্গতিপূর্ণ, যা একটি বিনোদনমূলক ড্রাগ (গাঁজা, কোকেন, মেথামফেটামিন বা ডায়ামরফিন) নেয়ার কারণে দেয়া হয়ে থাকে। গত বছর সুপার স্ম্যাশের সময় কোকেন গ্রহণের কারণে নিউজিল্যান্ডের ডগ ব্রেসওয়েলকে একই রকম শাস্তি দেয়া হয়েছিল।’

এর আগে গত শনিবার বিবৃতিতে মাদক গ্রহণের কারণে সাউথ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে ক্ষমা চেয়েছেন রাবাদা। বলেছেন, ‘সম্প্রতি আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সাউথ আফ্রিকায় ফিরে আসি। এর পেছনে মূল কারণ একটি বিনোদনমূলক ড্রাগ ব্যবহারের জন্য আমার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সবার কাছে দুঃখপ্রকাশ করছি, যাদের আমি হতাশ করেছি।’

‘ক্রিকেট খেলার এই সুযোগকে আমি কখনই হালকাভাবে নেইনি। এই সুযোগ আমার ব্যক্তিগত চাওয়ার চেয়েও অনেক বড়। আমি এই সাময়িক নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি এবং আবার এই প্রিয় খেলায় ফিরে আসার অপেক্ষায় আছি।’

Reneta

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবেন তিনি। আগামী অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে প্রোটিয়ারা।

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০২৫এমআই কেপ টাউনএসএ টি-টুয়েন্টিগুজরাটডব্লিওএডিএনিষেধাজ্ঞারাবাদালিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
রাজধানীর কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে  ইশতেহার ঘোষণা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ছবি: বিএনপির ফেসবুক লাইভ থেকে নেওয়া।

ইশতেহারে যেমন ঢাকার স্বপ্ন দেখছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিএনপির ইশতেহারে ক্রীড়া বিষয়ে যা আছে

ফেব্রুয়ারি ৬, ২০২৬

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনোদন ও সংস্কৃতি নিয়ে যা আছে বিএনপির ইশতেহারে

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT