চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিদের বিধ্বস্ত করে লক্ষ্ণৌর দ্বিতীয় জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৬ পূর্বাহ্ন ০৩, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাট হাতে কুইন্টন ডি ককের ঝলকে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। পরে বল হাতে জ্বলে উঠেছিলেন মায়াঙ্কা যাদব। তার দাপুটে বোলিংয়ে বিধ্বস্ত হয়েছে রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলিদের ২৮ রানে হারিয়ে আসরের দ্বিতীয় পেয়েছে লক্ষ্ণৌ। অন্যদিকে প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয়টিতেও জিতলেও চতুর্থ ম্যাচে হার দেখল বেঙ্গালুরু।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে লক্ষ্ণৌকে আগে ব্যাটে পাঠায় স্বাগতিক দল। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৮১ রান করে লোকেশ রাহুলের দল। জবাবে নেমে ইনিংসের দুই বল বাকী থাকতে ১৫৩ রানে গুটিয়ে যায় পেপ ডু প্লেসিসের দল।

লক্ষ্ণৌর হয়ে ওপেনিংয়ে নামা ডি কক ব্যাট হাতে দারুণ করেছেন। আটটি চার ও পাঁচ ছক্কায় ৫৬ বলে ৮১ রান করেন। লোকেশ রাহুল ১৪ বলে ২০ রান এবং মার্কাস স্টয়নিস ১৫ বলে ২৪ রানে ফিরলেও শেষের দিকে ঝড় তোলেন নিকোনাস পুরান। ক্যারিবীয় এই ব্যাটার পাঁচটি ছক্কা ও এক চারে ২১ বলে ৪০ রানে অপরাজিত থাকেন।

বেঙ্গালুরুর হয়ে বল হাতে দারুণ ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। চার ওভারে ২৩ রান খরচায় নেন দুই উইকেট।

রানতাড়ায় নেমে ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন স্বাগতিক ব্যাটাররা। সর্বোচ্চ ৩৩ রান এসেছে মহিপাল লৌমরর ব্যাট থেকে। শেষের দিকে তিনটি করে চার ও ছক্কায় ১৩ বলে ক্যামিও ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান এসেছে রজত পতিদারের ব্যাট থেকে। ২১ বলের ইনিংসে ছিল দুটি করে চার ও ছক্কার মার। এছাড়া বিরাট কোহলি ১৬ বলে ২২ এবং ডু প্লেসিস ১৩ বলে ১৯ রান করেন।

লক্ষ্ণৌ পেসার মায়াঙ্ক যাদব চার ওভারে ১৪ রান খরচায় তিন উইকেট নেন। এছাড়া নাভিন-উল-হক দুটি উইকেট নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল ২০২৪কোহলিডি ককবেঙ্গালুরুলক্ষ্ণৌলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু

মার্চ ২৮, ২০২৬

ক্রীড়াবিদের জন্য ‘স্পোর্টস কার্ড’ আনছে সরকার

মার্চ ২৮, ২০২৬

শেখ হাসিনা জেনারেলদের সব শর্ত মানলেও খালেদা জিয়ার না

মার্চ ২৮, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার

মার্চ ২৮, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT