চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ওভারে নায়ক জাদেজা, চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ পূর্বাহ্ন ৩০, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বৃষ্টিবিঘ্নিত ফাইনালে শেষ ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ছিল ১৩ রান। গুজরাটের হয়ে বল করতে আসেন মোহিত শর্মা। তার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অনেকটাই অনিশ্চিত ছিল চেন্নাইয়ের জয়। প্রথম চার বলে খরচ করেন মাত্র ৩ রান। শেষ দুই বলে দরকার ছিল ১০ রান। স্ট্রাইকে রবীন্দ্র জাদেজা। পঞ্চম বলে হাঁকান ছক্কা। শেষ বলে চার মেরে নিশ্চিত করেন চেন্নাইয়ের পঞ্চম আইপিএল শিরোপা। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় শিরোপা নির্ধারনী ম্যাচটি। টসে জিতে গুজরাটকে আগে ব্যাটে পাঠায় চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ২১৪ রান করে হার্দিক পান্ডিয়ার দল। এরপর ভারি বৃষ্টির হানা চেন্নাই নামতেই। ফের খেলা শুরু হতে দেরি হয় অনেক। শেষে ১৫ ওভারে ১৭১ রানের পরিবর্তিত লক্ষ্য দেয়া হয় চেন্নাইকে। জবাবে নেমে নির্ধারিত ওভারের শেষ বলে ৫ উইকেটে জয় নিশ্চিত করে ধোনির দল।

১৭১ রানের লক্ষ্যে নেমে দুর্দান্ত শুরু করেন চেন্নাইয়ের দুই ওপেনার ঋতুরাজ ও ডেভন কনওয়ে। ৬.৩ ওভারে দলীয় ৭৪ রানে আউট হন ঋতুরাজ। ১৬ বলে ২৬ রান করে। একই ওভারে ফেরেন আরেক ওপেনার কনওয়ে। ২৫ বলে ৪৭ রান করে।

১০.৫ ওভারে ১১৭ রানে তৃতীয় উইকেট হারায় চেন্নাই। ১৩ বলে ২৭ রান করে ফেরেন আজিঙ্কা রাহানে। ১২.৪ ওভারে দলীয় ১৪৯ রানে আইপিএলে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলা আম্বাতি রাইডুকে ফেরান মোহিত শর্মা। ৮ বলে ১৯ রান করেন রাইডু। পরের বলে ধোনিকে শূন্য হাতে ফেরান মোহিত।

এরপর দলকে জয়ের নোঙরে পৌঁছান শিভাম দুবে ও রবীন্দ্র জাদেজা। ২১ বলে ৩২ রান করেন দুবে, জাদেজা করেন ৬ বলে ১৫ রান।

গুজরাটের হয়ে তিনটি উইকেট নেন মোহিত শর্মা, নূর আহমেদ নেন দুটি।

Reneta

এর আগে টসে হেরে ব্যাটে নেমে উড়ন্ত শুরু পায় স্বাগতিক গুজরাট টাইটান্সও। প্রথম উইকেট জুটিতে দুই ওপেনার শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা তোলেন ৬৭ রান। সপ্তম ওভারের শেষ বলে জাদেজার শিকার হন গিল। ২০ বলে ৩৯ রান করে যান।

দ্বিতীয় উইকেট জুটিতে আরও ৬৪ রান যোগ করেন ঋদ্ধিমান ও শাই সুদর্শন। ১৪তম ওভারের শেষ বলে দলীয় ১৩১ রানে দ্বীপক চাহারের শিকার হন ঋদ্ধিমান। ৩৯ বলে ৫৪ রান করে। এরপর চেন্নাই বোলারদের তুলোধুনো করেন সুদর্শন। ১৯.৩ ওভারে দলীয় ২১২ রানে মাথিশা পাথিরানার শিকার হন ৪৭ বলে ৯৬ রান করে। ওভারের শেষ বলে ফেরেন রশিদ খান, রানের খাতা না খুলেই। নির্ধারিত ওভার শেষে গুজরাটের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২১৪ রান। ১২ বলে ২১ রানে অপরাজিত ছিলেন পান্ডিয়া।

চেন্নাইয়ের হয়ে দুটি উইকেট নিয়েছেন মাথিশা পাথিরানা। একটি করে উইকেট নেন জাদেজা ও দ্বীপক চাহার।

ট্যাগ: আইপিএল-২০২৩কনওয়েগিলগুজরাটচেন্নাইপাথিরানামোহিতরাইডুলিড স্পোর্টসসুদর্শন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-পাকিস্তান সেমি বা ফাইনাল হলে কী হবে?

ফেব্রুয়ারি ২, ২০২৬

১ হাজার ৮০০ ওমরা ট্রাভেল এজেন্সির সাথে চুক্তি স্থগিত করল সৌদি আরব

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: বিএনপি মনোনীত রাজশাহী-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।

“রাজশাহীতে কোনো সন্ত্রাস কিংবা চাঁদাবাজ থাকতে দেয়া হবে না”

ফেব্রুয়ারি ২, ২০২৬

নির্বাচনকালে যেকোনো অভিযোগের জন্য জরুরি যোগাযোগ নম্বর

ফেব্রুয়ারি ২, ২০২৬

নির্বাচনী আখ্যান বিশ্বব্যাপী গণতান্ত্রিক ধারণা ও জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ: ইউএনডিপি

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT