চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাদেজা-থিকসানাদের দাপুটে বোলিংয়ে পরাস্ত গুজরাট, ফাইনালে চেন্নাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৭ পূর্বাহ্ন ২৪, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

লক্ষ্য খুব একটা বড় ছিল না গুজরাট টাইটান্সের। ১৭২ রানের সংগ্রহ নিয়ে প্রতিরোধ গড়ে জাদেজা-থিকসানাদের বোলিং আক্রমণ। চেন্নাইয়ের চার বোলার নিয়েছেন দুটি করে উইকেট। সঙ্গে ছিল নিয়ন্ত্রিত বোলিং। তাতে সহজেই জয় পায় ধোনির দল। গুজরাটকে ১৫ রানে হারিয়ে আইপিএলের এবারের আসরে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস।

এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে চেন্নাইকে ব্যাটে পাঠায় গুজরাট। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে স্বাগতিক দল। জবাবে নেমে নির্ধারিত ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৫৭ রানে থামে গুজরাটের ইনিংস।

চেন্নাইয়ের কাছে হারলেও গ্রুপপর্বে শীর্ষে থাকা গুজরাটের সামনে রয়েছে ফাইনালে যাওয়ার আরও একটি সুযোগ। মুম্বাই ইন্ডিয়ান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের এলিমিনেটর ম্যাচে জয়ী দলটির মুখোমুখি হবে গুজরাট, দ্বিতীয় কোয়ালিফায়ারে। শুক্রবার আহমেদাবাদে সেই ম্যাচে জয় পেলে টানা দ্বিতীয়বার ফাইনালে খেলার সুযোগ মিলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

চেন্নাইয়ের সংগ্রহ করা ১৭২ রানের জবাবে নেমে শুরুটা ভালো হয়নি গুজরাটের। ২২ রানে হারায় প্রথম উইকেট। ওপেনার ঋদ্ধিমান সাহা ফেরেন ১১ বলে ১২ রান করে। দ্বিতীয় উইকেটের পতন হয় ৫.৫ ওভারে দলীয় ৪১ রানে। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ফেরেন ৭ বলে ৮ রান করে।

এরপর একপ্রান্ত শুভমন গিল আগলে রাখলেও অন্যপ্রান্তে ধারাবাহিকভাবে উইকেট হারায় অতিথি দলটি। ১৩.১ ওভারে দলীয় ৮৮ রানে গিল ফেরার আগে ফেরেন আরও দুই ব্যাটার, দাসুন শানাকা (১৬ বলে ১৭) ও ডেভিড মিলার (৬ বলে ৪)। ৩৮ বলে ৪২ রান করে যান গিল।

পরে রশিদ খান ছাড়া আর কোনো ব্যাটার পারেননি উল্লেখযোগ্য রান সংগ্রহ করতে। শেষঅবধি নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১৫৭ রানে থামে গুজরাটের ইনিংস। ১৬ বলে ৩০ রান করেন আফগান অলরাউন্ডার।

Reneta

চেন্নাইয়ের হয়ে দুটি করে উইকেট নেন মাথিশা পাথিরানা, রবীন্দ্র জাদেজা, মাহেশ থিকসানা ও দ্বীপক চাহার। তুষার দেশপান্ডে নেন একটি উইকেট।

এর আগে টসে হেরে ব্যাটে নেমে ডেভন কনওয়ে ও ঋতুরাজ গায়কোয়াডের দুর্দান্ত পারফর্মে উড়ন্ত শুরু পায় স্বাগতিক দল। প্রথম উইকেট জুটিতে আসে ৮৭ রান। ১০.৩ ওভারে ফেরেন ঋতুরাজ। ৪৪ বলে ৬০ রান করে।

পরের ওভারে দলীয় ৯০ রানে ফেরেন তিনে নামা শিভম দুবে। ৩ বলে ১ রান করে। ১৪.৫ ওভারে দলীয় ১২১ রানে সাজঘরে ফেরেন আজিঙ্কা রাহানে। করে যান ১০ বলে ১৭ রান। দুই বল পর চতুর্থ উইকেট হারায় চেন্নাই। একপ্রান্ত আগলে রাখা দুবে ফেরেন ৩৪ বলে ৪০ রান করে।

পরপর উইকেট তুলে নিয়ে চেন্নাই ব্যাটারদের চেপে ধরে গুজরাট। ১৮তম ওভারের শেষ বলে দলীয় ১৪৮ রানে তুলে নেয় পঞ্চম উইকেট। আম্বাতি রাইডু ফেরেন ৯ বলে ১৭ রান করে। ৫ বল পর দলীয় ১৫৫ রানে আউট হন ধোনি। ২ বলে ১ রান করেন চেন্নাই অধিনায়ক।

এরপর মঈন আলীকে সঙ্গী করে চেন্নাইয়ের সংগ্রহ ১৭২ রানে পৌঁছান জাদেজা। যদিও শেষ বলে মোহাম্মদ শামির শিকার হন এ অলরাউন্ডার। ১৬ বলে ২২ রান করেন জাদেজা। ৪ বলে ৯ রানে অপরাজিত ছিলেন মঈন।

গুজরাটের হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ শামি ও মোহিত শর্মা। নূর আহমেদ, রশিদ খান ও দর্শন নাইকান্দে নেন একটি করে উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০২৩গিলগুজরাটচেন্নাইজাদেজাথিকসানামোহিতরশিদলিড স্পোর্টসশামিহার্দিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT