চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল ফাইনাল: বৃষ্টি হলে যে নিয়মে খেলা হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ন ২৮, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ১৬তম আসরের ফাইনাল রাতে, শুরুর সময় ৮টায়। চারবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। বিশ্বের অন্যতম ব্যয়বহুল টুর্নামেন্টের ফাইনালে বৃষ্টির সম্ভাবনা আছে। সেজন্য রিজার্ভ ডে রেখেছে আয়োজক বিসিসিআই।

ভারতীয় গণমাধ্যমে তথ্য, খেলার সময় বৃষ্টি ঝরার সম্ভাবনা ৮০ শতাংশ। বৃষ্টি শুরু হলে স্থায়িত্ব হতে পারে দুই ঘণ্টা পর্যন্ত, আবহাওয়া পূর্বাভাস বলছে। তবে রোববার ফাইনাল পরিত্যক্ত হলে খেলা গড়াবে সোমবারের রিজার্ভ ডে’তে। সেজন্য কিছু শর্তপূরণও হতে হবে।

ফাইনাল শুরু হওয়ার পর উভয় দল যদি ৫ ওভার করে খেলতে না পারে, তবেই ম্যাচ রিজার্ভ ডে তথা, সোমবারে গড়াবে। রোববার শুরু হওয়া ম্যাচে যদি একটি বলও মাঠে গড়ায়, সোমবার আগেরদিন যেখানে খেলা শেষ হয়েছিল সেখান থেকেই ম্যাচ শুরু হবে।

রোববার টস হওয়ার পর যদি খেলা না হয়, তবে সোমবার ২০ ওভারের নতুন ম্যাচ শুরু হবে। এমনকি রিজার্ভ ডে’তে নতুন করে টসও হবে। রিজার্ভ দিনে স্কোয়াড বদল করতে পারবেন দুদলের অধিনায়ক ধোনি ও পান্ডিয়া।

এর আগে, কোয়ালিফায়ার-২’তে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬২ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে গুজরাট টাইটান্স। অন্যদিকে, কোয়ালিফায়ার-১’এ গুজরাটকে হারিয়ে সবার আগে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে চেন্নাই সুপার কিংস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩আহমেদাবাদগুজরাটচেন্নাইধোনিফাইনাললিড স্পোর্টসহার্দিক
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT