চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজস্থানের কাছে হারলো ধোনির চেন্নাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ পূর্বাহ্ন ১৩, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

লড়াইটা জমেছিল বেশ। রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয়ের কাছাকাছিও পৌঁছেছিল চেন্নাই সুপার কিংস। শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ২১ রান। ব্যাটে ছিলেন ধোনি ও জাদেজা। সন্দীপ শর্মা এলেন বলে। পরপর দুই ওয়াইড। এরপর ধোনির ব্যাটে টানা দুই ছক্কা। পরাজয়ের শঙ্কা ছিল রাজস্থান ক্যাম্পে। সেই শঙ্কা কাটিয়ে তোলেন সন্দীপ। ফলাফল নির্ধারণী ওভারে ১৭ রান খরচ করেন তিনি। চেন্নাই পরাজিত হয় ৩ রানে।

ঘরের মাঠে টস জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাটে পাঠায় চেন্নাই সুপার কিংস। আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৭৫ রান করে সফরকারী দল। জবাবে ব্যাটে নেমে ৬ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে স্বাগতিক দল। চেন্নাইকে হারিয়ে ৪ ম্যাচে তিন জয়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে রানরেটে পেছনে ফেলে টেবিলের শীর্ষে রাজস্থান। অন্যদিকে ৪ ম্যাচে দুই জয়ে টেবিলের পাঁচে চেন্নাই।

চেন্নাইয়ে আগে ব্যাটে নেমে ১১ রানে প্রথম উইকেট হারায় রাজস্থান। দ্বিতীয় উইকেটের পতন ৮৮ রানে। একই ওভারে তৃতীয় উইকেটও হারায় দলটি। ১৩৫ রানে ফেরেন চতুর্থ ব্যাটার। ১৬.২ ওভারে ১৪২ রানে ফেরেন জস বাটলার। ১৯তম ওভারের শেষ বলে ৬ষ্ঠ উইকেট হারায় সানজু স্যামসনের দল। এরপর ইনিংসের শেষে আরও দুই উইকেট হারিয়ে রাজস্থান সংগ্রহ করে ১৭৫ রান।

রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন বাটলার। ৩ ছক্কা ও ১ চারে ৩৬ বল খরচ করেন তিনি। ২৬ বলে ৩৮ রান করেন দেবদূত পাদিক্কাল। ২২ বলে ৩০ রান করেন অশ্বিন। ১৮ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন হেটমার। এছাড়া উল্লেখযোগ্য রান করতে পারেননি আর কোনো ব্যাটার।

চেন্নাইয়ের হয়ে দুটি করে উইকেট নেন আকাশ সিং, তুষার দেশপান্ডে ও জাদেজা। মঈন আলী নেন এক উইকেট।

জবাবে ব্যাটে নেমে ১০ রানে প্রথম উইকেট হারায় চেন্নাই। ১০ বলে আট রান করে ফেরেন ঋতুরাজ। ৭৮ রানে ফেরেন আজিঙ্কা রাহানে। ১৯ বলে ৩১ রান করেন এ ব্যাটার। এরপর ৯২ থেকে ১০৩ রানে আরও ৩ উইকেট হারায় ধোনির দল। ১১৩ রানে ফেরেনে অর্ধশতক করা ডেভন কনওয়ে। ৩৮ বলে ৫০ রান করেন তিনি।

Reneta

এরপর হাল ধরেন ধোনি ও জাদেজা। জয়ের কাছাকাছি দলকে নিয়ে যেতে পারলেও নোঙর ফেলতে ব্যর্থ হন তারা। নির্ধারিত ওভার শেষে ১৭২ রান সংগ্রহ করে চেন্নাই। ধোনি ও জাদেজাকে মাঠ ছাড়তে হয় হার মেনে নিয়ে। ১৫ বলে ২৫ রান করে জাদেজা, ১৭ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন ধোনি।

রাজস্থানের হয়ে দুটি করে উইকেট নেন অশ্বীন ও চাহাল। জাম্পা ও সন্দীপ নেন একটি করে উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০২৩চেন্নাইজাদেজাধোনিরাজস্থানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকলেট ডে: ভালোবাসার মানুষকে চকলেট দেওয়ার দিন

ফেব্রুয়ারি ৯, ২০২৬

কানাডায় ধ্রুবপদ পারফর্মিং আর্টস ও রিসার্চ সেন্টারের সংগীত সন্ধ্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনেনির্বাচনী জনসভায় তারেক রহমান।

এই নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের সুযোগ: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT