প্যারিসের সেইন নদীতে আয়োজিত অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়া দেশের অ্যাথলেটদের নৌকায় বহন করে পরিচিত করা হচ্ছিল। সাউথ কোরিয়ার ক্রীড়াবিদদের বহনকারী নৌকাটি যাওয়ার সময় ঘোষণাকারী ‘গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া’ হিসেবে পরিচয় করিয়ে দেন, যেটি নর্থ কোরিয়ার সরকারি নাম।
এমন ঘটনায় আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। দুঃখ প্রকাশ করা হয়েছে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল, অ্যাথলেটসহ অন্যদের কাছেও।
আইওসির প্রেসিডেন্ট থমাস বাখ বলেছেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে অডিও ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।’ এ সংক্রান্ত একটি পত্র সংস্কৃতি মন্ত্রণালয়, স্পোর্টস এবং ট্যুরিজম মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।
‘আইওসি উদ্বোধনী অনুষ্ঠানে টেলিভিশন ধারাভাষ্যকারদের দ্বারা কোরিয়া প্রজাতন্ত্রের প্রতিনিধিত্বকারী জাতীয় অলিম্পিক কমিটি দলের পরিচয়ে যে দুঃখজনক ভুল করেছিল, তার জন্য আন্তরিক এবং গভীরভাবে মার্জনা প্রার্থনা করছি।’
এবারের অলিম্পিকে সাউথ কোরিয়ার ১৪৩ জন অ্যাথলেট অংশ নিয়েছেন।








