চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল বর্জনের ডাক দিলেন ইনজামাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ন ০২, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাক ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছিলেন। সেই কাতারে যোগ দিয়েছেন আরেক সাবেক ইনজামাম-উল-হক। বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়দের আইপিএল বর্জনের ডাক দিয়েছেন তিনি।

ভারত সরকার রাজনৈতিক কারণে সিদ্ধান্ত নেয় দলকে পাকিস্তানে খেলতে পাঠাবে না। হাইব্রিড মডেলের সিদ্ধান্ত মেনে আইসিসি ভারতের সব ম্যাচ দুবাইয়ের একটি মাঠে আয়োজন করেছে।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি বাদ দেন। সেরা খেলোয়াড়রা আইপিএলে খেলে, কিন্তু ভারতীয় কোনো খেলোয়াড়রা অন্য লিগে অংশ নিতে পারে না। অন্য বোর্ডগুলোর উচিত তাদের খেলোয়াড়দের আইপিএলে না পাঠানো।’

‘যদি (বিসিসিআই) তাদের খেলোয়াড়দের অন্য লিগের জন্য ছাড়পত্র না দেয়, তখন অন্য বোর্ডগুলোর উচিত এর বিপক্ষে ব্যবস্থা নেয়া।’ ভারতীয় বোর্ডের সিদ্ধান্ত হল অবসর না নেয়া পর্যন্ত অন্য লিগগুলোতে খেলার সুযোগ পাবে না খেলোয়াড়রা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘরোয়ার সুবিধা আদায় করে নিচ্ছে ভারত। দুবাইতে তাদের সব ম্যাচ একই ভেন্যুতে খেলে সুবিধা নিচ্ছে, অভিযোগ করেছিলেন ইংল্যান্ডের সাবেক দুই খেলোয়াড় নাসের হুসেইন ও মাইকেল আথারটন। তাদের দাবি ভারত ‘অবিশ্বাস্যভাবে’ ঘরোয়া সুবিধা আদায় করে নিয়েছে।

ইংল্যান্ডের দুই সাবেকের সমালোচনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের কিংবদন্তি সাবেক সুনীল গাভাস্কার। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন ও মাইক আথারটনদের নিজেদের দল নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি ভারতীয় ক্রিকেটের কারণে তাদের রুজি-রোজগার বা বেতন হয় বলেছেন গাভাস্কার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএলআথারটনইনজামামইংল্যান্ডগাভাস্কারদুবাইপাকিস্তানলিড স্পোর্টসহুসেইন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী আবারও রিমান্ডে

মার্চ ২৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ আরও বিস্তৃত হয়েছে

মার্চ ২৯, ২০২৬

দু’য়েকটি অনাকাঙ্খিত ঘটনা ঘটলেও ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে: সড়ক পরিবহণ মন্ত্রী

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের বসন্ত: গোলাপি ফুলে রাঙা লিসবনের অনন্য রূপ

মার্চ ২৯, ২০২৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাজিউর-রাজিব মিনা

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT