চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস ২০২৫ পালন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ন ০৮, মে ২০২৫
স্বাস্থ্য
A A

বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস ২০২৫ উদযাপন করেছে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ। প্রতিবছরের মতো এবারও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

আজ (৮ মে) বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালির মাধ্যমে। ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের সহযোগিতায় আয়োজিত র‍্যালির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম। বেলুন উড়িয়ে তিনি এই কর্মসূচির সূচনা করেন। র‍্যালিটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে বহির্বিভাগের সামনে এসে শেষ হয়।

র‍্যালি পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদ। র‍্যালি শেষে বক্তব্য দেন অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আলম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহম্মদ, হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অখিল রঞ্জন বিশ্বাস, সোসাইটি অব মেডিসিনের সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. জাকারিয়া আল আজিজ, বৈজ্ঞানিক সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মনিরুল ইসলাম এবং হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কামরুজ্জামান, ডা. হুমায়রা নাজনীন ও ডা. মাফরুহা আক্তার।

বক্তারা থ্যালাসেমিয়ার চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ে গুরুত্ব আরোপ করেন। বৈঠকে বক্তারা থ্যালাসেমিয়া রোগের ভয়াবহতা, চিকিৎসা উপকরণের সহজলভ্যতা এবং প্রতিরোধে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয়ের ওপর জোর দেন। তারা এই রোগ মোকাবেলায় জাতীয় পর্যায়ে কার্যকর নীতিমালা প্রণয়নের আহ্বান জানান। তারা বলেন, থ্যালাসেমিয়া একটি প্রতিরোধযোগ্য বংশগত রোগ, তাই বাহক শনাক্তকরণ ও বাহক ও রোগীর মধ্যে বিয়ে নিরুৎসাহিত করার মাধ্যমেই এই রোগ নির্মূল সম্ভব।

এছাড়াও দিবসটি উপলক্ষে সকাল ১০:৩০টায় স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় একটি গোলটেবিল বৈঠক। বৈঠকে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট উইং) ড. শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক ডা. মো. রিজওয়ানুর রহমান, সচিব মো. সাইদুর রহমানের প্রতিনিধি যুগ্ম সচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী, সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীর ও সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: থ্যালাসেমিয়া দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজের পর এবার বাব এল-মান্দেবে নতুন অস্থিরতার আশঙ্কা

মার্চ ২০, ২০২৬

নাটোরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ৫

মার্চ ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বরিশালে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

মার্চ ২০, ২০২৬

রাজধানীতে হঠাৎ ঝড়-বৃষ্টি

মার্চ ২০, ২০২৬
ছবি:  প্রতিনিধি।

চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ উদযাপিত হচ্ছে ঈদ

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT