সংস্কারের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
রোববার ১৮ আগস্ট তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে যত সময় লাগবে, ততদিন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকবে। আলাদা কোন সময়সীমা নেই।








