চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে পিএসজির বিপক্ষে ‘ভুগতে’ হবে ইন্টারকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ন ৩১, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ফুটবল দুনিয়ায় চলছে চ্যাম্পিয়ন্স লিগ বন্দনা। বাজছে মাঠের যুদ্ধের দামামা। একদিকে প্যারিস জায়ান্ট পিএসজির আক্রমণভাগের দাপট। অন্যদিকে ইন্টার মিলানের পরীক্ষিত রক্ষণভাগের দৃঢ়তা। দুইয়ে মিলে এক জমজমাট লড়াই হতে চলেছে শিরোপা নির্ধারণী মঞ্চে। তবে ফাইনালের আগে ইন্টারের কোচ সিমোন ইনজাঘি বুজতে পারছেন জয়টা খুব বেশি সহজ হবে না তাদের, ভুগতে হবে বেশ। তাতে অবশ্য আত্মবিশ্বাসে কোনো চিড় ধরেনি তার। ফরাসি চ্যাম্পিয়নদের পাল্টা আঘাত করার শক্তি তার দলের আছে বলেই বিশ্বাস এই ইতালিয়ান কোচের।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শনিবার ইন্টার মিলানের মুখোমুখি হবে পিএসজি। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই।

২০২২-২৩ আসরের ফাইনালে ইতালিয়ান ক্লাবটি হেরে গিয়েছিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ইন্টার মিলান সবশেষ এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ২০১০ সালে, হোসে মরিনহোর কোচিংয়ে।

উসমান ডেম্বেলে-আশরাফ হাকিমি-মার্কিনিয়োসদের নিয়ে গড়া দলটি জিতেছে লিগ ওয়ান, ফরাসি কাপ ও ফরাসি সুপার কাপ। তাই তাদেরই কিছুটা এগিয়ে রাখছেন ইনজাঘি, কিন্তু জয়ের প্রশ্নে নিজেদেরকেও পিছিয়ে রাখছেন না তিনি।

৪৯ বর্ষী ইতালিয়ান কোচ বলেছেন, ‘প্যারিসের বিপক্ষে আমাদের এটা জেনেই মুখোমুখি হতে হবে যে, কোনো কোনো মুহূর্তে আমাদের ভুগতে হতে পারে এবং এমন কিছু মুহূর্ত আসবে যখন আমাদের পায়ে বল থাকবে এবং তখন তাদের ঘর সামলাতে হবে। ম্যাচে ছোট ছোট মুহূর্তগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। জয়ের তীব্র বাসনা ও মরিয়া মনোভাব নিয়ে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। পিএসজি খুবই শক্তিশালী দল, কিন্তু আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলব।’

‘এপর্যন্ত আমাদের অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, বায়ার্ন ও বার্সার বিপক্ষে লড়াই করেছি, কিন্তু আমরা এই পর্যন্ত এসেছি এবং আমরা এখন এখানে থামতে চাই না। ইন্টারে জন্য সব ম্যাচই বড় ম্যাচ, কিন্তু ফাইনাল হলে আবহটা ভিন্ন। আমরা এখানে থাকার যোগ্য, সিটির মাঠে প্রথম ম্যাচ থেকেই। তবে আমরা এখনও (লক্ষ্য থেকে) এক ধাপ দূরে।’

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্টার মিলানচ্যাম্পিয়ন্স লিগপিএসজিলিড স্পোর্টসসিমোন ইনজাঘি
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ডের ম্যাচে আফগানদের হারাল নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি:ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে নিজ নির্বাচনী পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘হ্যাঁ’ ভোটে সিল দিতে বললেন মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সীমিত করার সিদ্ধান্ত

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভুয়া ফটোকার্ড ও এআই বিভ্রান্তি থেকে দূরে থাকার অনুরোধ সাবিলার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপ একাদশ: নেই বাংলাদেশের কেউ, ভারত-ইংল্যান্ডের ৬

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT