বিদ্যুৎ খাতে গ্রাহক সেবা ব্যবস্থাপনায় সমন্বিত হটলাইন-১৬৯৯৯ চালু করা হয়েছে। বিদ্যুৎ খাতের ডিপিডিসি, ডেসকো, নেসকো, আরইবিসহ ৬টি বিতরণ সংস্থার সাড়ে চারকোটি গ্রাহক এই সেবার আওতাভূক্ত হবেন।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
জানা গেছে, এখন থেকে বিদ্যুৎ গ্রাহকরা সরাসরি হটলাইন নম্বর ১৬৯৯৯, অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ এবং চ্যাট বট এ তিন উপায়ে বিদ্যুৎ সংক্রান্ত যে কোন অভিযোগ জানাতে পারবেন।








