চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ দুটি খালের তথ্য পাঠানোর নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ন ২৩, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

আগামী ১ মার্চের মধ্যে প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ দুটি খালের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-২ শাখার সিনিয়র সহকারী সচিব (ত্রাক-২) শাহ মো. শামসুজ্জোহা স্বাক্ষরিত এক জরুরি পত্রের মাধ্যমে এই নির্দেশনা দেয়া হয়েছে। দেশের সকল জেলা প্রশাসককে এই বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য পত্রের অনুলিপি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী জনগুরুত্বপূর্ণ খাল খনন ও পুনঃখনন এবং খালের পাড়ে বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে প্রতিটি উপজেলার খননযোগ্য ও গুরুত্বপূর্ণ খালসমূহের একটি হালনাগাদ ডাটাবেজ তৈরি করা প্রয়োজন।

মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দকৃত বাজেট থেকে টিআর, কাবিখা-কাবিটা ও ইজিপিপি কর্মসূচির মাধ্যমে খাল খনন, পুনঃখনন এবং বৃক্ষরোপণের সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী জনগুরুত্বপূর্ণ খালসমূহ খনন/পুনঃখনন এবং খালের পাড়ে বৃক্ষ রোপণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে প্রতি উপজেলা থেকে সর্বাধিক জনগুরুত্বপূর্ণ ও নিষ্কণ্টক ২টি করে খালের তথ্য সংগ্রহ করা প্রয়োজন।

উল্লেখ্য, গুগল ফর্ম লিংক https://forms.gle/B2SrmcEaPYjX8RJ48 ব্যবহারের মাধ্যমে তথ্য পাঠানো যাবে। এই প্রক্রিয়ায় তথ্য প্রেরণের ক্ষেত্রে জেলা প্রশাসন থেকে পৃথকভাবে কোনো প্রতিবেদন বা হার্ডকপি প্রেরণের প্রয়োজন নেই। প্রতিটি উপজেলা থেকে সরাসরি গুগল লিংকের মাধ্যমে তথ্য সাবমিট করা মাত্রই তা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডাটাবেজে যুক্ত হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ দুটি খালের তথ্য পাঠানোর নির্দেশ

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
ছবি: প্রতিবেদকের নিজস্ব তোলা ছবি।

ঢাকাসহ চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
ছবি: এআই স্ক্যাচ

নতুন সরকারের জন্য অর্থনীতিতে যেসকল চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

উড়তে থাকা ভারতকে বড় হার দেখিয়ে সুপার এইট শুরু প্রোটিয়াদের

ফেব্রুয়ারি ২২, ২০২৬

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT