চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋণ, ক্রেডিট কার্ড ও সঞ্চয় স্কিমের কিস্তি দিতে যে নির্দেশনা

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৭:৫৩ অপরাহ্ন ২৪, জুলাই ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A

উদ্ভুত পরিস্থিতির কারণে অনেক গ্রাহক নির্ধারিত তারিখের মধ্যে ঋণ ও সঞ্চয় স্কিমের কিস্তি দিতে পারেননি। এমন পরিস্থিতিতে ১৮ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে যারা ঋণ, ক্রেডিট কার্ড ও সঞ্চয় স্কিমের কিস্তি দিতে পারেননি, তারা জরিমানা বা বাড়তি সুদ ছাড়াই আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কিস্তি পরিশোধ করতে পারবেন।

বুধবার এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অনেক ঋণগ্রহীতা ও ক্রেডিট কার্ড গ্রাহক বকেয়া অর্থ নির্ধারিত সময়ে পরিশোধ করতে পারেননি। অনেক আমানতকারি ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) সহ বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি নির্ধারিত সময়ে জমা দিতে পারেননি। এ রকম অবস্থায় ১৮ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত ঋণ ও ক্রেডিট কার্ডের পরিশোধযোগ্য অর্থ আগামী ৩১ জুলাইর মধ্যে পরিশোধ করলে বকেয়া অর্থের ওপর কোনো সুদ, দণ্ড সুদ, অতিরিক্ত সুদ, বিলম্ব ফি বা জরিমানা (যে নামেই অভিহিত করা হোক না কেন) আদায় করা যাবে না। ইতোমধ্যে কোনো ব্যাংক বিলম্ব ফি আদায় বা আরোপ করলে গ্রাহককে তা ফেরত বা সমন্বয় করতে হবে।

এতে আরও বলা হয়েছে, ডিপিএসসহ বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি ৩১ জুলাইয়ের মধ্যে পরিশোধ করলে এ ক্ষেত্রেও কোনো বিলম্ব ফি বা জরিমানা আদায় করা যাবে না। এ সময়ে কোনো সঞ্চয়ী স্কিমের কিস্তি পরিশোধে গ্রাহকের অসমর্থতার কারণে তা বন্ধ বা বাতিল করা যাবে না। আবার পূর্বঘোষিত হারের তুলনায় কম সুদও দেওয়া যাবে না।

ব্যাংকের পাশাপাশি ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানের জন্যও একই রকম একটি সার্কুলার দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ১৮ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে যেসব ঋণের কিস্তি দেওয়ার তারিখ থাকলেও যারা দিতে পারেননি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে পরিশোধ করলে আর বাড়তি ফি, সুদ, দণ্ড সুদ যে নামেই অভিহিত করা হোক নেওয়া যাবে না। সঞ্চয় স্কিমেও এ সময়ের কিস্তি দিতে না পারলে বিলম্ব ফি নেওয়া যাবে না কিংবা সুদ কম দেওয়া যাবে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্তোরিয়ুস

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য বিপর্যয়কর: জার্মান প্রতিরক্ষামন্ত্রী

মার্চ ২৬, ২০২৬

যাদের নিয়ে ভিয়েতনামের বিপক্ষে লড়ছে বাংলাদেশ

মার্চ ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে ছাত্রীকে প্রেমের প্রস্তাব, ক্যাম্পাসেই মারধরের শিকার অধ্যাপক

মার্চ ২৬, ২০২৬

”ইরানকে গোয়েন্দা তথ্য ও প্রশিক্ষণ দিয়েছে রাশিয়া”

মার্চ ২৬, ২০২৬

কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT