চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে শ্রেণিকক্ষে ফিরছে সংস্কৃত-গীতা-মহাভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ন ১৩, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দেশভাগের প্রায় আট দশক পর পাকিস্তানের শ্রেণিকক্ষে ফিরছে প্রাচীন ভাষা সংস্কৃত। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (লুমস) চার ক্রেডিটের একটি সংস্কৃত কোর্স চালু করেছে, যা শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

এনডিটিভি জানিয়েছে, তিন মাসের একটি সাপ্তাহিক কর্মশালার মাধ্যমে এই উদ্যোগের সূচনা হয়। এতে লুমস কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া পাওয়ার পর সেটিকে পূর্ণাঙ্গ কোর্সে রূপ দেওয়া হয়। কোর্সের অংশ হিসেবে শিক্ষার্থীদের মহাভারতভিত্তিক জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকের থিম সং ‘হ্যায় কথা সংগ্রাম কি’-এর উর্দু রূপের সঙ্গেও পরিচয় করানো হচ্ছে।

লুমসের গুরমানি সেন্টারের পরিচালক ড. আলী উসমান কাসমি বলেন, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে সংস্কৃতের এক বিশাল কিন্তু অবহেলিত সংগ্রহ রয়েছে। ১৯৩০-এর দশকে গবেষক জেসিআর উলনার এই পাণ্ডুলিপিগুলোর একটি ক্যাটালগ তৈরি করেছিলেন। তবে ১৯৪৭ সালের পর থেকে পাকিস্তানের কোনো গবেষক এই সংগ্রহ নিয়ে কাজ করেননি। বিদেশি গবেষকরাই মূলত এগুলো ব্যবহার করছেন। দেশীয় গবেষকদের প্রশিক্ষণ দেওয়া গেলে এই পরিস্থিতির পরিবর্তন হবে।

বিশ্ববিদ্যালয়টি ভবিষ্যতে মহাভারত ও ভগবদ্গীতা বিষয়ক আলাদা কোর্স চালুর পরিকল্পনাও করছে। ড. কাসমির আশা করছেন, আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে পাকিস্তানেই গীতা ও মহাভারতের বিশেষজ্ঞ গবেষক তৈরি হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গীতাপাকিস্তানমহাভারতসংস্কৃত
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT