চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকসই পরিবেশ নিশ্চিত করতে প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস গড়ার উদ্যোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ন ২২, জানুয়ারি ২০২৩
পরিবেশ
A A

টেকসই পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এসডো প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস গড়ার উদ্যোগ গ্রহণ করেছে।

রোববার ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর প্লাস্টিকের বিষাক্ততা সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করা; পরবর্তী প্রজন্মের নেতৃত্ব তৈরি এবং তরুণ শিক্ষার্থীদের একবার-ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনে উদ্বুদ্ধ করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি বলেন, প্লাস্টিক দূষণ বিশ্বে পরিবেশগত সমস্যাগুলির মধ্যে একটি, কারণ একবার-ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যগুলির ক্রমাবর্ধমান উৎপাদন এবং এসব পণ্যের ব্যবহার দেশকে পরিবেশ ও স্বাস্থ্যগত সমস্যার দিকে নিয়ে যাচ্ছে।

এসডো এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস গড়ার উদ্যোগ প্রকল্পটি মূলত শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশ্বব্যাপী একবার-ব্যবহারযোগ্য প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই করতে এবং বাংলাদেশে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সি এস আর) বৃদ্ধিতে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, প্লাস্টিক সম্পর্কে শিশু-কিশোরদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিত এর মাধ্যমে পরবর্তী তরুণ প্রজন্ম একবার-ব্যবহারযোগ্য প্লাস্টিক দ্রব্য প্রত্যাখ্যান করতে উদ্বুদ্ধ হবে। এই উদ্যোগটি বাংলাদেশ এবং বিদেশে উভয় ক্ষেত্রেই আমাদের উৎপাদন ও ব্যবহারের পরিবেশগত প্রভাব কমাতে সাহায্য করবে এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন সীমিত করবে।

Reneta

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডোর  চেয়ারপার্সন ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন, “প্লাস্টিক দূষণ শুধুমাত্র পরিবেশের জন্যই নয়, মানুষের স্বাস্থ্যের জন্যও বিপর্যয়কর পরিণতি ডেকে আনে। শিক্ষার্থীদের টেকসই মূল্যবোধ গ্রহণ করতে অনুপ্রাণিত করা এবং একবার-ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করার জন্য তাদের প্রস্তুত করা আমাদের দায়িত্ব যা তাদের পরবর্তিতে ভবিষ্যত গঠণে সহায়তা করবে।”

ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলাম বলেন, ক্যাম্পাসে প্লাস্টিক বর্জ্য এবং দূষণ কমাতে এটি একটি চমৎকার ধারণা এবং এনসিটিবি এটিকে বাস্তবায়িত করতে সহায়তা করার অঙ্গীকার করেছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান বলেন, বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ এবং একবার-ব্যবহারযোগ্য প্লাস্টিক প্যাকেজিং আমাদের জলবায়ুর জন্য হুমকিস্বরূপ। আমরা আশা করি স্টেকহোল্ডারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি টেকসই বাস্তুতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি।

এসডোর মহাসচিব ড. শাহরিয়ার হোসেনের বলেন, “এই প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস প্রকল্পটি একবার-ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাতে বাংলাদেশে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমরা প্রতিটি স্টেকহোল্ডারদের এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা আশা করছি। ১৯৯০ সাল থেকে, আমরা প্লাস্টিক দূষণের উপর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যহত থাকবে।”

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এসডো
শেয়ারTweetPin

সর্বশেষ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে র‍্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশও

মার্চ ২৭, ২০২৬

মুক্তিযুদ্ধে গণহত্যার ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশের পাশে ভারত: জয়সওয়াল

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT