সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অর্থ প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকির নাম ব্যবহার করে একটি ভিত্তিহীন ইভেন্ট তৈরি করা হয়েছে বলে জানিয়েছে তথ্য অধিদফতর।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তথ্য অধিদফতর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

তথ্য অধিদফতর বিজ্ঞপ্তিতে জানায়, ‘সোহরাওয়ার্দী উদ্যানে রমনা জোনের পুলিশের ডিসি মাসুদ কর্তৃক ঢাবি ছাত্র নিপীড়নের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিল’ শিরোনামে একটি ইভেন্ট ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে আরও বলা হয়, উক্ত ইভেন্টের সঙ্গে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির কোনো সম্পৃক্ততা নেই। এ ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জনগণকে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।








