চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব বিষয়ে যা বললেন বাণিজ্য উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ন ২৪, এপ্রিল ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A

ভারত যদি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলও করে, তাতেও বাংলাদেশের রপ্তানি কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

আজ (২৪ এপ্রিল) বৃহস্পতিবার তিনি বলেন, আমরা আমাদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে রপ্তানি খরচ কমানোর চেষ্টা করছি। খরচ কমানো এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বিকল্প উপায় খোঁজা হচ্ছে।

তিনি আরও জানান, দুর্নীতি বন্ধ করে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের মাধ্যমে খরচ কমিয়ে আনার কাজ করছে সরকার। এতে করে ব্যবসায়ীরা যেমন উপকৃত হবেন, তেমনি বিদেশি বিনিয়োগ আকর্ষণও বাড়বে।

অর্থনীতিতে পণ্য বৈচিত্র্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একক রপ্তানি পণ্যের ওপর নির্ভরতা কমাতে চাই। পণ্য বৈচিত্র্যের মাধ্যমে আমরা রপ্তানি বাজার আরও সম্প্রসারণ করতে পারব।

সরকার ইতিমধ্যে ব্যবসা সহজীকরণের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলেও জানান শেখ বশিরউদ্দিন বলেন, এতে রপ্তানি ও আমদানি কার্যক্রমে সময় এবং খরচ উভয়ই কমবে বলে আশা করা হচ্ছে।

ব্যবসায়ীদের সমস্যার সমাধানে সরকার সবসময় আলোচনার পথ খোলা রেখেছে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসার পথে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করতে আমরা সচেষ্ট। ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতেই আমরা নীতিনির্ধারণ করছি।

Reneta

এছাড়া তিনি আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের রপ্তানি ও সামগ্রিক অর্থনীতি আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রান্সশিপমেন্টবাণিজ্য উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ডের ম্যাচে আফগানদের হারাল নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি:ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে নিজ নির্বাচনী পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘হ্যাঁ’ ভোটে সিল দিতে বললেন মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সীমিত করার সিদ্ধান্ত

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভুয়া ফটোকার্ড ও এআই বিভ্রান্তি থেকে দূরে থাকার অনুরোধ সাবিলার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপ একাদশ: নেই বাংলাদেশের কেউ, ভারত-ইংল্যান্ডের ৬

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT