চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তে ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে, বিএসএফের ‘উগ্রতা’ নিয়ে মমতার অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ন ০৯, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারত–বাংলাদেশ সীমান্তে বিএসএফের আচরণকে ‘উগ্রতা’ আখ্যা দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে ভারতীয় নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। সোমবার কোচবিহারে প্রশাসনিক সভায় তিনি এ অভিযোগ তোলেন।

মমতা বলেন, ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। তিনি রাজ্য পুলিশকে ভয় না পেয়ে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের নাকা তল্লাশি জোরদার করা উচিত বলেও জানান তিনি।

মঙ্গলবার ৯ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সীমান্তবাসীদের ওপর হয়রানির অভিযোগ তুলে তিনি বলেন, ভাষার ভিত্তিতে নাগরিকত্বের সিদ্ধান্ত ভুল। তিনি বলেন, বাংলা বললেই কেউ বাংলাদেশি নয়। উর্দু উত্তর প্রদেশেও বলা হয়, পাকিস্তানেও বলা হয়; তাহলে কি সেখানকার সবাই পাকিস্তানি?

তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ভাষার কারণে সন্দেহের চোখে দেখা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।

বিএসএফ ছাড়াও অন্য রাজ্যের নিরাপত্তা সংস্থার আচরণ নিয়েও সতর্ক করেন তিনি। মমতা বলেন, কোনও রাজ্যের সংস্থা পশ্চিমবঙ্গে নিয়ম না মেনে কাউকে গ্রেপ্তার করতে পারে না। আসামের কয়েকজনকে বিদেশি আইনের নোটিশ পাঠানো হয়েছে—এটা উদ্বেগজনক।

Reneta

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পুলিশের টহল কমে গেছে। আগে দিনে ৩–৪ বার ভ্যান টহল দিত, এখন দেখা যাচ্ছে না এটা ঠিক নয়। একই সঙ্গে চলমান বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চলাকালীন বুথ লেভেল অফিসারদের (বিএলও) সঙ্গে সহযোগিতার নির্দেশ দিয়ে তিনি জানান, ৪১ জনের মৃত্যু হয়েছে এসআইআর চলাকালে, এর মধ্যে ৩ জন বিএলও। এটি আগে দুই বছরে হতো, এখন দুই মাসে শেষ করতে বলা হচ্ছে কীভাবে সম্ভব?

তিনি বলেন, অভিবাসী শ্রমিক ও বিবাহসূত্রে অন্য রাজ্যে থাকা অনেক বাঙালি সঠিকভাবে ভোটার তালিকায় স্থান পাচ্ছেন না।

কলকাতায় সংসদ বিতর্ককে কেন্দ্র করে বিজেপির সমালোচনা করেন মমতা। তিনি বলেন, বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিমদা’ বলা হয়েছে এটা অসম্মান। বিজেপি কি জানে বাংলার অবদান, নেতাজি-গান্ধীজি-রামমোহনকে অপছন্দ করলে ইতিহাস কীভাবে জানবে?

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সীমান্তে বিএসএফের ‘অতিরিক্ত সক্রিয়তা’, ভাষা নিয়ে হয়রানি, ভোটার তালিকার অনিয়ম এবং কেন্দ্র–রাজ্য টানাপোড়েন আবারও সামনে এসেছে। সীমান্তে ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগে নতুন করে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে।

Jui  Banner Campaign
ট্যাগ: পশ্চিমবঙ্গবিএসএফভারতমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বড় ফ্যাক্টর হলেও অপ্রতিরোধ্য নয়

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রমিক ইশতেহার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

ফেব্রুয়ারি ২, ২০২৬

নির্বাচন ও রমজানের আগে এই কর্মবিরতি অর্থনীতির জন্য বড় ক্ষতি

ফেব্রুয়ারি ২, ২০২৬

নির্বাচনী স/হিং/সতা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াবে ইসি

ফেব্রুয়ারি ২, ২০২৬

সবার মতাদর্শ আলাদা হলেও সবার লক্ষ্যই হওয়া উচিৎ দেশ গঠন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT