ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সমুদ্র কূটনীতির ওপর জোর দিয়ে ছয় দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় দু’দিনের ৬ষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলনের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারস্পারিক বোঝাপড়া ও অংশীদারিত্ব প্রয়োজন। বাংলাদেশে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান শেখ হাসিনা।







